ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ বদলে গেল এশিয়া কাপের নাম
আয়োজক প্রতিষ্ঠান এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্ট শুরুর কয়েকঘণ্টা আগে নতুন টাইটেল স্পন্সর ঘোষণা করে। যার কারণে এশিয়া কাপের নামে পরিবর্তন। টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ ক্রিকেট-২০২২।
নতুন চেহারার ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং-এর তারকা ক্রিকেটাররা প্রতিদ্বন্দ্বীতা করবে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত, মোট ১৩টি ম্যাচে। আরব আমিরাতের দুবাই এবং শারজায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।
১১ সেপ্টেম্বর, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। টি-টোয়েন্টি ফরম্যাটে এ নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ এবং চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
এসিসির প্রেসিডেন্ট জয় শাহ নতুন টাইটেল স্পন্সর নিয়ে বলেন, ‘২০২২ এশিয়া কাপ-এর টাইটেল স্পন্সর হিসেবে ডিপি ওয়ার্ল্ডকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এশিয়া কাপ একটি মর্যাদাপূর্ণ ইভেন্ট এবং ডিপি ওয়ার্ল্ডের মতো এক সম্মানিত পার্টনারের অংশগ্রহণকে স্বাগত জানাই।’
ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম বলেন, ‘আমরা ২০২২ এশিয়া কাপে আমাদের টাইটেল স্পনসরশিপ ঘোষণা করতে পেরে আনন্দিত। এই অংশীদারিত্বটি এই অঞ্চলের নতুন ক্রীড়া রাজধানী দুবাইতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টগুলির একটির অংশ হওয়ার জন্য আমাদেরকে একটি অনন্য সুযোগ প্রদান করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা টুর্নামেন্ট সংগঠক, দল এবং খেলোয়াড়দের সাফল্য কামনা করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live