ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পরিবর্তন হল ক্রিকেটের নিয়ম, ক্যাচ আউটে আসলো নতুন এক নিয়ম
তবে সামনে থেকে আর সেই সুযোগ থাকছে না। চলতি বছরের ১ অক্টোবর থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি পরিবর্তন হলো, ক্যাচ আউটের পরে নতুন ব্যাটারই স্ট্রাইক নিবেন। ক্রিকেটের পূর্বের নিয়ম ছিল ক্যাচ আউটের ক্ষেত্রে নন-স্ট্রাইকার ব্যাটার ২২ গজের অর্ধেক পেরিয়ে স্ট্রাইক প্রান্তে চলে গেলে তিনিই স্ট্রাইক পেতেন।
কিন্তু নতুন নিয়মে নন-স্ট্রাইকার ব্যাটার যেখানেই থাকুক, নতুন ব্যাটারই স্ট্রাইক পাবেন। তবে সেটি ইনিংসের শেষ বলে হলে আবার নতুন ব্যাটার যাবেন নন-স্ট্রাইকার প্রান্তে।
অন্যদিকে একই সাথে আরো কিছু পরিবর্তনের মধ্যে রয়েছে, আলোচিত মানকাডিং আউট। বোলার যদি বল ডেলিভারির পদক্ষেপে ঢুকে পড়ার আগেই স্ট্রাইকার ব্যাটারকে রানআউট করতে যান তাহলে সেই বলটিও ডেড হিসেবে ধরা হবে।
আধুনিক ক্রিকেটে ব্যাটারদের ক্রিজের সামনে পেছনে নড়াচড়া করে বোলারকে বিভ্রান্ত করতে দেখা যায়। সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটার অনেকটা সামনে এগিয়ে গেলো পরে আবার পিছিয়ে আসলে বলটা ওয়াইড লাইন অতিক্রম করে ফেলতে পারে।
এছাড়া এই জায়গায়ও পরিবর্তন আনছে এমসিসি। এখন থেকে ওয়াইড বল ধরা হবে ব্যাটার কোন জায়গায় দাঁড়িয়েছেন সেটার ওপর ভিত্তি করে।
আর ফিল্ডাররা অযাচিত সুবিধা নিলে বা ছলনা করলে আগে বলটিকে ডেড ঘোষণা করা হতো। কিন্তু এখন থেকে দেওয়া হবে পেনাল্টি। এমন কোনো ঘটনা ঘটলে ব্যাটিং দলের স্কোরকার্ডে যোগ হবে ৫ রান।
অন্য আরেকটি নতুন নিয়ম হলো, লালা ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে এমসিসি। লালা ব্যবহার করা এখন থেকে বল বিকৃতির আওতায় পড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live