ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে খেলবেন যারা, সাফ জানিয়ে দিলেন নির্বাচকরা
এর আগে সোহানের ইনজুরিতে কপাল খুলে যায় নাঈম শেখের। কেননা প্রথম ঘোষিত দলে ছিলেন না এই ওপেনার। সর্বশেষ ক্যারিবিয়ান সফরে গিয়ে ‘এ’ দলের হয়ে করেছিলেন এক সেঞ্চুরি আর তাতেই বাজিমাত, সুযোগ পেয়ে গেলেন এশিয়া কাপ দলে। গত দুই দিনে নেটের অনুশীলনে নাইমকে দেখা গিয়েছে ঝড় তুলতে আর তাতেই নির্বাচক সুমনের ওপেনিংয়ের ভাবনায় রয়েছেন নাঈম।
এ বিষয়ে সুমন বলেন, ‘(এনামুল) বিজয় অবশ্যই খেলবে। তার সঙ্গী কে হবে, আমরা আগামী দুয়েক দিনের মধ্যে ঠিক করে ফেলব। আমাদের মাথায় তো আছেই সেট আপ, দেখা যাক শেষ পর্যন্ত কী করি। নাইমকে ওপেনিংয়ে খেলানোর ভাবনা আছে আমাদের। আমরা সম্ভাবনাটা খোলা রাখছি। এখনও ঠিক করিনি কে ওপেন করবে। তবে অবশ্যই নাঈম একটা অপশন। কারণ, এর আগেও সে টি-টোয়েন্টিতে ওপেন করেছে।’
এদিকে দুবাই যাওয়ার আগে বাংলাদেশ দলের ওপেনিং ভাবনায় ছিল মুশফিক-সাকিবের নাম। তবে ধারণা করা হচ্ছে সে ভাবনা থেকে বের হয়ে এসেছে টিম টাইগার্স। গেল দুই দিনের অনুশীলনে নাইমের বড় বড় পাওয়ার শট নির্বাচকদের মন ভরিয়েছে। সে যদি সুযোগ পায় তাহলে ম্যাচেও এমন ব্যাটিং অব্যাহত রাখবে বলে আশাবাদী বাশার।
তিনি বলেন, ‘আমরা এখন (টি-টোয়েন্টিতে) ভিন্ন ক্রিকেট খেলতে চাচ্ছি। যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। নাঈমকেও সেই বার্তা দেওয়া হয়েছে। যদি নাঈম খেলে, অবশ্যই সে সেভাবে (আক্রমণাত্মক) খেলার চেষ্টা করবে। আমরা আসলে ঠিক করিনি ওপেন কে করবে।’ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগার্স। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live