ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ একাদশে ওপেনিং চূড়ান্ত হতে যাচ্ছে দুই বিগ হিটার ক্রিকেটার

২০২২ আগস্ট ২৭ ১৬:০২:৩৮

বাংলাদেশ একাদশে ওপেনিং চূড়ান্ত হতে যাচ্ছে দুই বিগ হিটার ক্রিকেটার

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৩০ আগস্ট শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। আর এই ম্যাচের ওপেনিংয়ে দেখা যাবে নাঈম শেখকে। গতকাল দুবাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন,

“অবশ্যই নাইম একটা অপশন। সে অতীতে আমাদের হয়ে ওপেন করেছে। আপনারা জানেন, আমরা একটু ভিন্ন ক্রিকেট খেলতে চলেছি, এ জিনিসটা নিয়ে অনেক কথা বলেছি। নাইমকেও সেই বার্তা দেওয়া হয়েছে। যদি নাইম খেলে ডেফেনিটলি সেভাবেই খেলার চেষ্টা করবে।”

তবে এখনো একাদশে নিশ্চিত নন নাঈম শেখ। বিজয়ের সাথে ওপেনিংয়ে কে খেলবেন তার সিদ্ধান্ত ম্যাচের আগেই নিতে চাই টিম ম্যানেজমেন্ট। “আমরা এখনও ঠিক করিনি কে খেলবে। বিজয় ডেফেনিটলি খেলবে, তার সঙ্গে কে খেলবে তা আগামী এক-দুইদিনের মধ্যে ঠিক করে ফেলবো।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ