ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আফগানিস্তান নাকি শ্রীলঙ্কা আজ ফেভারিট কারা, যা বলছে পরিসংখ্যান
১৯৮৪ সালে প্রথমবার মাঠে গড়ানোর পর থেকে মূলত দুই বছর পর পর আয়োজিত হয়ে আসছিল এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে এবারের আসর হচ্ছে চার বছর পর। করোনার কারণে এবারের আসর শুরু হতে দেরি হয়েছে। এছাড়াও এবারের আসরে স্বাগতিক শ্রীলঙ্কার রাষ্ট্রীয় ঝুট ঝামেলাও ছিল দেরি করে টুর্নামেন্ট শুরুর অন্যতম কারণ।
শ্রীলঙ্কা এবারের আসরের স্বাগতিক হিসেবে খেললেও পুরো টুর্নামেন্ট হবে দুবাইয়ের মাটিতে। তবে স্বাগতিক হিসেবেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে লঙ্কানরা। প্রতিপক্ষ হিসেবে এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান।
এবারের এশিয়া কাপে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও মোট ছয় দল খেলছে। অন্য দলগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। এদের মধ্যে এশিয়া কাপের বাছাইপর্ব পেরিয়ে এসেছে সহযোগী সদস্য হংকং। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এশিয়া কাপের প্রথম ম্যাচে শক্তিমত্তা এবং অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকবে দাসুন শানাকার শ্রীলঙ্কাই। তবে টি-টোয়েন্টিতে নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলতে পারে জয় আসে তাদের পক্ষেই। এছাড়াও টি-টোয়েন্টিতে আফগানিস্তান বেশ শক্তিশালীও বটে। দলটির তারকা ক্রিকেটার রশিদ খান থেকে শুরু করে মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাইরা টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চেনা মুখ। এছাড়াও দুবাই আফগানিস্তানের জন্য হোমগ্রাউন্ডই বলা যায়।
যদিও মাঝে খারাপ সময় কাটিয়ে বেশ ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কাও। দলটির অধিনায়ক শানাকা ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দারুণ সাপোর্ট দিয়ে থাকেন। এছাড়াও লঙ্কান দলে ওয়ানিন্দু হাসারাঙা, ভানুকা রাজাপাকসে, দুষ্মুন্ত চামিরা, চারিথ আসালাঙ্কারাও সর্বশেষ আইপিএলেও ছিল দারুণ সফল। ফলে এশিয়া কাপের উদ্বোধনী দিনে জমজমাট এক লড়াই দেখা যাবে বলে আশা করা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live