ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপঃ সুপার ফোরে উঠতে একাদশে যে সেতা ক্রিকেটারকে চায় বাংলাদেশ
দলের সঙ্গে এই মুহূর্তে দুবাই আছেন হাবিবুল বাশার। সেখানে দলের অনুশীলনে নজর রাখছেন তিনি। সেখানে টাইগারদের অনুশীলনে দেখা যায় দীর্ঘ সময় বল হাতে সময় কাটিয়েছেন মুস্তাফিজ। যদিও এদিন বাংলাদেশের জন্য ছিল ঐচ্ছিক অনুশীলন। কিন্তু মুস্তাফিজ নিজেকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেশ।
সাম্প্রতিক সময়ে বল হাতে খুব একটা ভালো ফর্মে নেই মুস্তাফিজ। সর্বশেষ ১৪ টি-টোয়েন্টিতে বল হাতে মাত্র ৯ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এরমধ্যে দেদারসে রান বিলানোর মতো দৃশ্যও দেখা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও দেখা গেছে ৪ ওভারে ৫০ রান হজম করেছেন মুস্তাফিজ। এছাড়াও বল হাতে টি-টোয়েন্টিতে অ্যাওয়ে পারফরম্যান্স মুস্তাফিজের পক্ষে কথা বলছে না। ৩৫ ম্যাচে পেয়েছেন মোটে ৪৫ উইকেট। এরমধ্যে ইকোনমিও ৯ এর মতো।
তবে এশিয়া কাপে সেরা ছন্দের মুস্তাফিজকেই দেখতে চান নির্বাচক হাবিবুল বাশার। দুবাই থেকে এক ভিডিওবার্তায় দলের এই নির্বাচক বলেন, ‘মুস্তাফিজ অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বোলার। ওর পারফরম্যান্স দলের জয়-পরাজয়ে অনেকখানি প্রভাব ফেলে। ওকে ভালো ফর্মে, সেরা ফর্মে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অতীতে মুস্তাফিজ অনেক ভালো ম্যাচ খেলেছে আমাদের জন্য। অনেক ভালো বোলিং করেছে। সব সময় তো আর ভালো পারফরম্যান্স হয় না, ওরও বাজে দিন গেছে। যেখানে আমরা ভুগেছি। তবে এটা হতেই পারে। আমি আশা করছি যে, এই টুর্নামেন্টের শুরু থেকেই আমরা মুস্তাফিজের সেরাটা পাব। যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে প্রথম রাউন্ড পার হতে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live