ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

উদ্বোধনী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের শক্তিশালী একাদশ ঘোষণা

২০২২ আগস্ট ২৭ ১২:৩৭:৫২

উদ্বোধনী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের শক্তিশালী একাদশ ঘোষণা

আফগানিস্তান তাদের সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টির মধ্যে জিতেছে ২টি, শ্রীলঙ্কা মাত্র একটি। সব দিক থেকেই মনে হচ্ছে, আজকের লড়াইটা মোটেই একতরফা হবে না।

এ তো গেলো সাম্প্রতিক পরিসংখ্যান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে? এটাও একদম পরিষ্কার করে বলে দেওয়া কঠিন। কারণ দুই দলের টি-টোয়েন্টিতে দেখাই হয়েছে মাত্র একবার। ২০১৬ সালের বিশ্বকাপে সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতেছিল সাত বল হাতে রেখে।

কিন্তু একটি ম্যাচ দিয়ে তো আর শক্তিমত্তা যাচাই করা যায় না। তাছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে বড় দল ছোট দলের মধ্যে পার্থক্য থাকে খুব কম। তাই একটি জমজমাট লড়াইই অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য, বলাই যায়!

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, নুর আহমেদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ