ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নাঈমকে ওপেনিংয়ে রেখে চমক দিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
দুই দিনের অনুশীলনেই জুটি বেধে ব্যাটিং করেছেন এনামুল হক বিজয় ও নাইম শেখ। ফলে বুঝতে বাকি নেই এশিয়া কাপেও এই জুটিকেই বাংলাদেশের ইনিংস শুরু করতে দেখা যাচ্ছে। এমনটাই আভাস দিলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
নাইমকে ওপেনিং করানোর ইঙ্গিত দিয়ে বাশার বলেন, ‘ (এনামুল) বিজয় অবশ্যই খেলবে। তার সঙ্গী কে হবে, আমরা আগামী দুয়েক দিনের মধ্যে ঠিক করে ফেলব। আমাদের মাথায় তো আছেই সেট আপ, দেখা যাক শেষ পর্যন্ত কী করি। নাইমকে ওপেনিংয়ে খেলানোর ভাবনা আছে আমাদের। আমরা সম্ভাবনাটা খোলা রাখছি। এখনও ঠিক করিনি কে ওপেন করবে। তবে অবশ্যই নাইম একটা অপশন। কারণ, এর আগেও সে টি-টোয়েন্টিতে ওপেন করেছে।‘
অবশ্য জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশ দলের আশেপাশে ছিলেন না বিজয় ছাড়া আর কোনো অভিজ্ঞ ওপেনার। এমনকি এশিয়া কাপের মূল স্কোয়াডে বিজয়ের সঙ্গে ছিলেন জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হওয়া পারভেজ হোসেন ইমন।
ইমনের মতো একজন নবাগতকে এশিয়া কাপের মতো বড় মঞ্চে নামিয়ে দেয়াটাও যুক্তি যুক্ত হবে কিনা সেটা নিয়েও ছিল প্রশ্ন। অবশ্য সেই সময় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম বা মেহেদী হাসান মিরাজকেও এশিয়া কাপে ওপেনিংয়ে দেখা যেতে পারে।
যদিও দুবাইয়ে পা রেখেই বাংলাদেশ সেই ভাবনা থেকে সরে এসেছে বলেই ধারণা করা হচ্ছে। অনুশীলনে নাইমের বড় বড় শট নির্বাচকদের অনেকাংশেই মন ভরিয়েছে। এই ওপেনার সুযোগ পেলে ম্যাচেও এমন ব্যাটিং অব্যাহত রাখবেন বলে আশাবাদী বাশার।
তিনি বলেন, ‘আমরা এখন (টি-টোয়েন্টিতে) ভিন্ন ক্রিকেট খেলতে চাচ্ছি। যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। নাঈমকেও সেই বার্তা দেওয়া হয়েছে। যদি নাঈম খেলে, অবশ্যই সে সেভাবে (আক্রমণাত্মক) খেলার চেষ্টা করবে। আমরা আসলে ঠিক করিনি ওপেন কে করবে।‘
বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
নাঈম শেখ/মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয়, সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ, মোসাদ্দেক হোসেন/ সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)