ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় দিনে দুই সেঞ্চুরিতে, দুর্দান্ত ব্যাটিংয়ে চালকের আসনে ইংল্যান্ড
প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার ১৫১ রানে জবাবে ৯ উইকেটে ৪১৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ব্যাটার বেন স্টোকসের দল। জবাবে কোন উইকেট না হারিয়ে ২৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে প্রোটিয়ারা। তারা এখনও পিছিয়ে ২৪১ রানের বড় ব্যবধানে।
৩ উইকেটে ১১১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংলিশরা ১৪৭ রান তুলতে হারিয়েছিল ৫ উইকেট। সেখান থেকে দারুণ একটি জুটিতে দলকে চালকের আসনে বসিয়ে দেন অধিনায়ক বেন স্টোকস আর বেন ফোকস। ৩২৪ বলে তারা যোগ করেন ১৭৩ রান।
স্টোকস ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরির দেখা পান। ১৬৩ বলে ৬ চার আর ৩ ছক্কায় ১০৩ রান করে তিনি রাবাদার শিকার হলে ভাঙে জুটি। এরপর সেঞ্চুরি তুলে নেন ফোকসও। ইংলিশ উইকেটরক্ষক ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন।
শেষ তিন ব্যাটারকে নিয়ে ফোকস যোগ করেন গুরুত্বপূর্ণ ৯৫ রান। দারুণ ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ২১৭ বলে তার ১১৩ রানের হার না মানা ইনিংসটি ছিল ৯ বাউন্ডারিতে সাজানো।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি উইকেট নেন অ্যানরিচ নরকিয়া। দুটি করে উইকেট কাগিসো রাবাদা আর কেশভ মহারাজের।
শেষ বিকেলে ইনিংস ঘোষণা করে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। তবে ৯ ওভারে দলকে কোনো বিপদে পড়তে দেননি সারেল এরউই আর ডিন এলগার। এরউই ১২ আর এলগার ১১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live