ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
সাকিবকে ভয় পেয়ে যা করত ভারত ক্রিকেট দল
সেটা শুধুই সাম্প্রতিক সময়ে নয়, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে নিয়ে প্রতিপক্ষের 'বিশেষ পরিকল্পনা' থাকতো। সম্প্রতি বাংলা টাইগার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সাকিব প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন শান্তাকুমারণ শ্রীশান্ত।
একসময় ভারত দলের নিয়মিত সদস্য ছিলেন শ্রীশান্ত। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) স্পট ফিক্সিংয়ের দায়ে সাত বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। বছর দুয়েক আগে সেই শাস্তি শেষ হয়েছে তার। এরপর ইচ্ছা থাকলেও আর ক্রিকেটে ফিরতে পারেননি। তবে এবার টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ভারতের সাবেক এই পেসার।
বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব প্রসঙ্গে শ্রীশান্ত বলেন, 'সে (সাকিব) খেলোয়াড় হিসেবে এবং একজন অধিনায়ক হিসেবে যে দৃঢ়তা দেখিয়েছে তাতে আমি তাকে নিয়ে আত্মবিশ্বাসী। আমি আপনাকে স্পষ্টভাবে বলি, ২০০৭ সালে এবং পরে আমাদের সঙ্গে কী ঘটেছিল, সে এমন একজন ক্রিকেটার, যার জন্য সবময় আমাদের বিশেষ টিম মিটিং করতে হতো। কীভাবে তাকে আউট করতে হবে এবং কীভাবে তার বিপক্ষে খেলতে হবে। তাই তাকে এখানে পেয়ে আমি খুবই আত্মবিশ্বাসী।'
মূলত আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন শ্রীশান্ত। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিতে স্পট ফিক্সিং করছেন, এমন অভিযোগে শ্রীশান্ত ছাড়াও তার দুই সতীর্থ অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে গ্রেপ্তার করে পুলিশ।
শাস্তি হিসেবে শ্রীশান্তকে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল বিসিসিআই। তবে এই সিদ্ধান্ত মেনে নেননি শ্রীশান্ত। দীর্ঘ আইনি লড়াই শুরু করেছিলেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। ফলে ২০১৫ সালে শ্রীশান্তকে সকল অভিযোগ থেকে খালাস করে দিল্লির একটি বিশেষ হাইকোর্ট।
পরে আবার হাইকোর্টের একটি বিভাগীয় বেঞ্চ শাস্তি নতুন করে বহাল করে। তা দেখে শ্রীশান্ত আবার আরজি করেন সুপ্রিম কোর্টে। ২০১৮ সালে শ্রীশান্তের ওপর থাকা আজীবন নির্বাসনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বিসিসিআইকে নির্দেশ দেয় কেরালার হাইকোর্ট। সে নির্দেশের প্রেক্ষিতে শ্রীশান্তের শাস্তির মেয়াদ কমে সাত বছরে নেমে আসে। তাই ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সেই মেয়াদকাল শেষ হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live