ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
কোহলির জন্য দোয়া করলেন শাহীন আফ্রিদি
ইতোমধ্যে এশিয়া কাপ খেলার লক্ষ্যে ছয়টি দলই অবস্থান করছে দুবাইতে। সেখানে পাশাপাশি মাঠ কিংবা কিছু সময় এক মাঠেই অনুশীলন করছে বিভিন্ন দলের ক্রিকেটাররা। আর সেখানেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা পাকিস্তানি ক্রিকেটারদের।
এবারের এশিয়া কাপে হাঁটুর চোটে পাকিস্তানের হয়ে খেলা হবে না দলটির অন্যতম সেরা তারকা শাহিন শাহ আফ্রিদির। তবে দলের সঙ্গে দুবাইতে অবস্থান করছেন এই ক্রিকেটার। সেখানে ভারতীয় ক্রিকেটাররা একে একে এসে দেখা করে খোঁজখবর নিচ্ছিল আফ্রিদির।
এমনই এক ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যায় যুজবেন্দ্র চাহাল, লোকেশ রাহুলের পাশাপাশি বিরাট কোহলিও খোঁজ নিচ্ছিলেন আফ্রিদির। সেখানে দুই দেশের দুই তারকা ক্রিকেটারের আলোচনার এক পর্যায়ে কোহলিকে আফ্রিদি জানায়, এই ভারতীয় তারকা দ্রুতই ফর্মে ফেরার জন্য দোয়া করছেন তিনি।
শাহিন শাহ আফ্রিদি কোহলিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি যেন আবার ফর্মে ফিরতে পারেন এজন্য আমরা দোয়া করি।’ আফ্রিদির এমন মন্তব্যে মুচকি হেসে কোহলিও ধন্যবাদ জানাতে ভোলেননি।
২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে সর্বশেষ কোনো আন্তর্জাতিক শতক পেয়েছিলেন কোহলি। এরপর রান পেলেও শতক দেখেননি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই তারকা। সাম্প্রতিক সময়ে অবশ্য কেবল শতক নন রানও পেতে কষ্ট হয়ে যাচ্ছে কোহলির। এবারের এশিয়া কাপে ফর্মে ফেরেন কি না, কোহলি সেটিই এখন দেখার।
আগামী ২৮ আগস্ট দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান একে-অপরের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। এরপর সুপার ফোরে উঠলে সেখানে আবার দেখা হতে পারে দুই দলেরই। এরপর ফাইনালে জায়গা করে নিতে পারলে এক এশিয়া কাপেই তিনবার ভারত-পাকিস্তান মহারণ দেখতে পারে ক্রিকেট বিশ্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live