ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপঃ মাঠে নামার আগেই তারকা ক্রিকেট হারালো পাকিস্তান
দুবাইয়ে অনুশীলনের সময় পেসার মোহাম্মদ ওয়াসিম পিঠে চোট পেয়েছেন। বৃহস্পতিবার ২১ বছরে পা রাখতে যাওয়া এই পেসার আইসিসি একাডেমিতে দলের বোলিং সেশনের সময় পিঠের নিচের দিকে ব্যথা পাওয়ার কথা জানিয়েছেন।
মঙ্গলবার পাকিস্তান দল দুবাইয়ে পৌঁছার পর তিনটি ট্রেনিং সেশন শেষ করেছে। সবকটিতেই ছিলেন ওয়াসিম। কিন্তু এবার পিঠের চোটে পুরো ট্রেনিং শেষ করতে পারেননি। এমআরআই স্ক্যানের পর জানা যাবে, তার ইনজুরি কতটা শঙ্কার।
যদিও ‘ক্রিকইনফো’র প্রতিবেদন, চোটটা খুব গুরুতর মনে করছে না পিসিবির টিম ম্যানেজম্যান্ট। শুধুমাত্র বাড়তি সতর্কতার জন্য ওয়াসিমকে অনুশীলন থেকে তুলে নেওয়া হয়েছে।
কেননা শুধু এশিয়া কাপ নয়, সামনে (অক্টোবর-নভেম্বরে) অস্ট্রেলিয়ার মাটিতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত বিশ্বকাপের দিকেই এখন মূল ফোকাস দলগুলোর।
আর পাকিস্তানের এশিয়া কাপের পরও গুরুত্বপূর্ণ সিরিজ আছে। ঘরের মাঠে তারা ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর বিশ্বকাপের আগে আছে নিউজল্যান্ড এবং বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।
জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়াসিম। ১৫.৮৮ গড় এবং ৮.১০ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live