ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
নাইম-আফিফদের ছক্কা মারা দেখে হতভম্ব রশিদ খান
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিম ঘন্টা খানেক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ওদল-বদল করে নেটে ব্যাটিং করেছেন। দুজনই ব্যাট হাতে বেশ সাবলীল ছিলেন। আফগানিস্তানের রশিদ খান-মুজিব উর রহমানদের সামলাতে দেশ থেকে উড়িয়ে নেয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
যদিও প্রথম দিনের অনুশীলনে রিশাদ বল না করলেও ছিলেন দুই ভারতীয় লেগ স্পিনার। যাদের সামলাতে বেগ পেতে হয়েছে টাইগার ব্যাটারদের। প্রথম দিনের অনুশীলনে নিজেদের ঝালাই করে নিয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমনও। দুজনেরই প্রয়াস ছিল বড় শটের। বেশ কিছু ডেলিভারিতে সীমানা ছাড়া করলেও। বেশ কয়েকবার টপ এজ হয়েছেন তারা। এসব থেকে এগিয়ে এসেছেন সিডন্স। দিয়েছেন বাড়তি পরামর্শ।
এরপর এনামুল হক বিজয় ও নাইম শেখ যখন নেটে ব্যাট করছিলেন সাকিব আল হাসান তখন অন্য নেট থেকে ব্যাটিং অনুশীলন শেষে বোলিংয়ে যোগ দেন। সাকিবকে দেখে বোঝার উপায় ছিল না ঘণ্টা দুয়েক আগেই তিনি বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন আইকন রিভিল প্রোগ্রামে। সেখান থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে।
সাকিবের বলে লম্বা শট হাঁকিয়ে বেশ কয়েকবার সীমানা ছাড়া করতে দেখা গেছে নাইমকে। তখন সাকিবের চোখে মুখে ছিল হতাশার ছাপ। রশিদ-মুজিবদের সামনে নিজের দুর্বলতা ঢাকতেই হয়তো বেশ কয়েকটি ডেলিভারিতে বিজয়-নাইমদের ভড়কেও দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এদিন বিজয় প্রথম বল থেকেই বড় শটের অনুশীলন সেরেছেন। তবে লেগ স্পিনারদের বিপক্ষে দুর্বলতা ছিল স্পষ্ট। দলের ব্যাটারদের অনুশীলনটা সামনে থেকে পর্যবেক্ষণ করেছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স ও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। তিনি ব্যাটারদের কাছে এগিয়ে গিয়ে বিভিন্ন পরামর্শও দিয়েছেন।
ক্রিকেটারদের মাথা ঝাঁকানো দেখে বোঝা গেছে এই ভারতীয় কোচের কথা তারা ভালোই বুঝতে পারছেন। শ্রীরামের পদবি টেকনিক্যাল কনসালটেন্ট হলেও মূলত প্রধান কোচেরই যেন দায়িত্ব পালন করছেন তিনি। প্রথম দিনের অনুশীলনে এই ভারতীয় কোচের কর্মকান্ডেই সেটা বেশ স্পষ্ট।
বাংলাদেশ দল এখন ব্যাটিং বোলিং নিয়ে অনুশীলনে ব্যস্ত তখনই বল হাতে নিজেদের পরখ করে নিয়েছেন আফগান দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান। তখন নেটে ব্যাট করেছেন রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। বিজয়-নাইমদের বড় শট যখন সীমানায় আছড়ে পড়েছে তখন ঘাড় ঘুরিয়ে সেদিকেও দেখেছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live