ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ঘটনাঃ সাকিবদের মেন্টর হলেন বিতর্কিত শ্রীশান্ত
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বাংলা টাইগার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবু ধাবি।
আবুধাবি টি-টেন ক্রিকেট লীগে একমাত্র বাংলাদেশি মালিকানাধীন দল ‘বাংলা টাইগার্স’। প্রতি আসরের মত এবারও নিজেদের শক্তিশালী দল গঠন করছে বাংলা টাইগার্স। ইতিমধ্যেই তারা এবারের আসরের জন্য বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এবং কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে।
আইকন ক্রিকেটার হিসেবে বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। আইকন ক্রিকেটারের পাশাপাশি এবারের আসরে এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব।
এর আগেও টি-টেন লিগের প্রথম আসরে খেলেছিলেন সাকিব। সে বছর কেরালা কিংসের জার্সিতে শিরোপাও জিতেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। রিটেইন ক্রিকেটার হিসেবে তারা দলে রেখে দিয়েছে পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে।
এদিকে সাকিবদের দলের মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার এস শ্রীশান্তকে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় ব্যাডবয় তকমা ছিল ৩৯ বছর বয়সী সাবেক এই পেসারের।
অনেকটা রগচটা এই ভারতীয় ক্রিকেটার বিভিন্ন সময় প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়িয়ে যেত। এ ছাড়াও শ্রীশান্তের ক্যারিয়ারের ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারিও জড়িয়ে আছে।
এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ইভেন লুইস দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম এবং শ্রীলঙ্কার বেবি মালিঙ্গা খ্যাত মাথিশা পাথিরানাকে রিটেইন করেছে তারা। এর আগে প্রধান কোচ হিসেবে তারা বেছে দিয়েছে বাংলাদেশের সাবেক ওপেনার আফতাব আহমেদকে। একই সঙ্গে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live