ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে কড়া হুঁশিয়ারি দিল রোহিত শর্মা
কে জিতবে এই চিরপ্রতিদ্বন্ধী দল ম্যাচ, এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয়ে গেছে দুই দলের সমর্থকদের মাঝে। তবে চাপ হীন রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার অনুশীলন শেষে রোহিত জানান, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা অন্য আট-দশটা ম্যাচের মতোই সাধারণ ভাবে দেখছি।
রোহিত শর্মা মেনেই নিয়েছেন ম্যাচটা অনেক প্রেশারের। শুধু বাইশ গজে থেমে থাকে না এই লড়াই, দুই দেশের মানুষের মধ্যেও চলে কথার লড়াই। অনেক চাপ থাকা সত্ত্বেও দলের পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন তিনি।
‘সারা বিশ্বের ক্রিকেট সমর্থকেরা তাকিয়ে থাকে এই ম্যাচের দিকে। এখানে ব্যাটে-বলের লড়াইয়ের সঙ্গে স্নায়ু যুদ্ধটাও চলে পাল্লা দিয়ে। অনেক চাপের ম্যাচ এটি তা নিয়ে সন্দেহ নেই। তবে দলের মধ্যে পরিবেশ স্বাভাবিক রাখতে চাই।’
ভারতের বর্তমান দলটায় খুব বেশি খেলোয়াড় নেই যে তারা পাকিস্তানের বিপক্ষে খেলেছে। আর খেললেও এক বা দুটি ম্যাচ। তাই তাদের ভেতরে ভয় ঢুকিয়ে দিতে চান না রোহিত। গত ২০১৮ সালের আসরেও অধিনায়ক ছিলেন রোহিত। সেবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই ঘরে ফিরেছিল তারা। এবারও পাকিস্তান বাধা টপকে এগিয়ে যেতে চান সামনের দিকে।
‘এই ম্যাচ নিয়ে অতিরিক্ত ভেবে নিজেদের চাপে রাখতে চাচ্ছি না। যারা কোনও দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি বা মাত্র একটি-দু’টি ম্যাচ খেলেছে, তাদের ভালো করে এই ম্যাচের গুরুত্ব বোঝাতে চাই। আমরা পাকিস্তানকে অন্য যে কোনও সাধারণ প্রতিপক্ষের মতোই দেখছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live