ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

বিপিএলে দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমান জানলে আপনি অবাক হবেন

২০২২ আগস্ট ২৫ ১৩:৩৩:৩৬

বিপিএলে দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমান জানলে আপনি অবাক হবেন

ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি তিন বছর চলবে। তবে বিপিএলের এবারের আসরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকায় নতুন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের কারণে বিসিবি বিদেশী ক্রিকেটের সংকটের সম্মুখীন হতে পারে।

সূত্র জানায়, ড্রাফটের খসড়া অনুযায়ী এবার বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ করা হচ্ছে সাত ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হচ্ছে ৮০ লাখ টাকা। জানা গেছে, ‘বি’ ক্যাটাগরিতে ৫০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৫ লাখ, ‘এফ’ ক্যাটাগরিতে ১০ লাখ ও ‘জি’ ক্যাটাগরিতে ৫ লাখ টাকা পারিশ্রমিক ধরা হয়েছে।

বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি পাঁচটি। সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ হাজার ডলার পাবেন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা। ‘বি’ ক্যাটাগরিতে ৬০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে ৩০ হাজার, ‘ই’ ক্যাটাগরিতে ২০ হাজার ডলার পারিশ্রমিক ধরা হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ