ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
চূড়ান্ত হল এশিয়া কাপের সর্বশেষ দল
গতকাল বুধবার ছিল এশিয়া কাপ ক্রিকেটের বাছাইপর্বের শেষ দিন। যেখানে শেষ ম্যাচে আগে ব্যাট করে ১৪৭ রানে অলআউট হয় আরব আমিরাত ক্রিকেট দল। তাদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই ছুঁয়ে ফেলে হংকং। যার সুবাদে এশিয়া কাপের মূল আসরে ভারত-পাকিস্তানের গ্রুপের টিকিট পেলো তারা।
ম্যাচটি অত্যধিক বড় ব্যবধানে জিতলে আমিরাতের সামনেও সুযোগ ছিল এশিয়া কাপের টিকিট পাওয়ার। কিন্তু হংকংয়ের উদ্বোধনী জুটিতেই একপ্রকার শেষ হয়ে যায় সেই আশা। দুই ওপেনার নিজাকাত খান ও ইয়াসিম মুর্তাজা ১০.৫ ওভারে গড়েন ৮৫ রানের জুটি।
অধিনায়ক নিজাকাতের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৩৯ রান। আরেক ওপেনার ইয়াসিম খেলেন ৪৩ বলে ৫৮ রানের ইনিংস। পরে বাবর হায়াত ২৬ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় তরান্বিত করেন। একইসঙ্গে পাইয়ে দেন এশিয়া কাপের মূল আসরের টিকিট।
ম্যাচের প্রথম ইনিংসে ইহসান খানের বোলিং তোপে পড়ে আমিরাত। চার ওভারের স্পেলে এহসান ২৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া আয়ুশ শুকলার শিকার ৩ উইকেট। আমিরাতের পক্ষে অধিনায়ক সিপি রিজওয়ান ৪৯ বলে ৪৯ ও জাওয়ার ফরিদ ২৭ বলে ৪১ রান করেন।
আমিরাতকে হারিয়ে এবার এশিয়া কাপের মূল আসরে বি গ্রুপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হতে হবে হংকংকে। আগামী ৩১ আগস্ট ভারত ও ২ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে হংকং।
এর আগে দিনের প্রথম ম্যাচে সিঙ্গাপুর অলআউট হয় মাত্র ১০৪ রানে। জবাবে মাত্র ৭.৫ ওভারে ১০৫ রান করে নেট রানরেট বাড়িয়ে রাখে কুয়েত। তবে তাদের প্রয়োজন ছিল হংকংয়ের পরাজয়। কিন্তু সেটি না হওয়ায় কুয়েতের স্বপ্নযাত্রার সমাপ্তি ঘটে বাছাইপর্বেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live