ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে পাকিস্তান মাঠে নামার আগে অবিশ্বাস্য বার্তা দিলেন আফ্রিদি
‘এশিয়া কাপ পরের প্রসঙ্গ, আগে বলুন ভারত-পাকিস্তান ম্যাচে কারা জিতবে?’ বর্তমান থেকে সাবেক ক্রিকেটার তথা বিশেষজ্ঞদের সামনে এই মুহূর্তে এই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ। রিকি পন্টিংয়ের মতো বিশ্বকাপজয়ী অধিনায়ক সরাসরি ভারতের পাল্লা ভারি বলে মত প্রকাশ করেছেন। ভারতের সাবেকদেরও পাকিস্তানের দিকে ভোট দিতে দেখা যাচ্ছে না।
তবে এমন প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দেওয়া বোধহয় কঠিন হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের পক্ষে। কেননা এমন অনিশ্চিত দলকে নিয়ে বাজি ধরতে বুক কাঁপছে বিশেষজ্ঞদেরও। কেউ কেউ আমতা আমতা করে পাকিস্তানের পক্ষ নিচ্ছেন। কেউ আবার ঝুলিয়ে রাখা জবাবে ভারতের জয়ের সম্ভাবনার দিকেও ইঙ্গিত করছেন।
শহিদ আফ্রিদি বরাবরই নিজ দেশের পক্ষে কট্টরভাবে অবস্থান নেন। নিজ দেশের চেয়ে কোনও বিষয়েই ভারত এগিয়ে, এমনটা ভাবা তার পক্ষে সম্ভব নয়। এহেন আফ্রিদিও সরাসরি বাবর আজমদের হয়ে বাজি ধরতে রাজি হলেন না এবার। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে এক অনুরাগীর প্রশ্নের অপ্রত্যাশিত জবাব দিলেন তিনি।
টুইটারে এক অনুরাগী শহিদ আফ্রিদির কাছে জানতে চান যে, ভারত ও পাকিস্তানের মধ্যে কোন দল শক্তিশালী এবং (এশিয়া কাপে) কারা জিতবে? জবাবে আফ্রিদি জানান, ‘কোন দল (ম্যাচে) কম ভুল করবে, এটা নির্ভর করছে তার উপর।' অর্থাৎ, ম্যাচের দিন যে দল কম ভুল করবে, তারাই জিতবে পাক-ভারত লড়াইয়ে, এমনটাই মত আফ্রিদির। অর্থ্যাৎ নিজ দলের হয়ে সরাসরি কোনো জবাব দিলেন না তিনি।
চোটের জন্য এবার এশিয়া কাপে মাঠে নামতে পারবেন না আফ্রিদির মেয়ের হবু জামাই শাহিন শাহ আফ্রিদি। দলের এক নম্বর বোলারকে পাওয়া যাবে না বলেই কি পাকিস্তানের পক্ষ নিতে বুক কাঁপছে আফ্রিদির?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live