ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ফেঁসে যাচ্ছেন রাসেল প্রধান কোচ, ডমিঙ্গোকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিল বিসিবি
মাত্র একদিন আগেই আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টির হেড কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয় ডমিঙ্গোকে। এছাড়া কয়েকদিন আগে তার ক্রিকেটীয় দর্শন নিয়েও প্রশ্ন তোলা হয় মিডিয়ায়। ডমিঙ্গোও আঙুল তোলেন বিসিবি কর্তাদের দিকে।
এর জবাব দেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ডমিঙ্গো ঠিক কী বোঝাতে চেয়েছেন সেটা তার কাছ থেকে জেনে নিতে চিঠি দেয়া হতে পারে, এমনটাও ইঙ্গিত দিয়েছেন তিনি।
জালাল ইউনুস বলেন, 'আমি বললাম তো জিনিসটা আগে খতিয়ে দেখি এবং এটা নিয়ে আমার কাছে মনে হয় বোর্ড থেকে তার কাছে একটা চিঠি যাওয়া উচিত যে বক্তব্যগুলো আসলে কি বুঝাতে চেয়েছেন। যদি আমাদের পরিস্কার করে তাহলে আমরা বুঝতে পারবো কোথায় সমস্যা হচ্ছে।'
'এটা আসলে শোকজ নয়, আমরা আসলে জানতে চাইব। এজন্যই বললাম, এই মুহূর্তে আমি কমেন্ট করতে চাচ্ছি না। আমরা নিজেদের মাঝে আলাপ করে দেখি। আলাপ করার পরে পরবর্তী অ্যাকশনটা কি হবে সেটা আপনাদের জানাতে পারব।'
এর আগে ডমিঙ্গো জানান, টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা খারাপ পারফরম্যান্স করলে তাদের চিৎকার-চেঁচামেচি করার জন্য বোর্ডের তরফ থেকে উপদেশ পেতেন তিনি। যা তার কোচিং দর্শনে একেবারেই নেই। এ ছাড়া বোর্ডের বিভিন্ন কর্তার মন্তব্যের কারণে তিনি নিজের কাজটা ঠিকমতো করতে পারতেন না বলেও জানান ডমিঙ্গো।
প্রথম আলোকে তিনি বলেন, 'একদমই তাদের মতো করে ছেড়ে দিতে চাইনি। তবে চিৎকার-চেঁচামেচি করে খুব একটা লাভ হয় না। যখন ওরা ভুল করে, তখন বাজেভাবে সমালোচনা করলে ক্রিকেটারদের সেরাটা পাওয়া যাবে না। আমি এটাই করতে চাইনি। ক্রিকেটাররা ভুল করবে, তাদের সেটা থেকে শিখতে হবে। সে জন্য নিজের মতো করে সিদ্ধান্ত নিতে দিতে হবে। কিন্তু তারা সেটা করতে পারে না।'
'আপনি ক্রিকেটারদের জিজ্ঞেস করতে পারেন, আমি ড্রেসিংরুমে শান্ত একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছি। চেয়েছি পরিষ্কার চিন্তাভাবনার ক্রিকেটার তৈরি করতে। কিন্তু দলের আশপাশে এত লোকজনের কথা শোনা যায়, সেটা আমার পক্ষে আর সামলানো সম্ভব ছিল না।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live