ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজঃ বাংলাদেশ দলে যোগ দিতে দুবাই যাচ্ছেন লেগ স্পিনার রিশাদ

২০২২ আগস্ট ২৪ ১৬:৪৮:৫৪

ব্রেকিং নিউজঃ বাংলাদেশ দলে যোগ দিতে দুবাই যাচ্ছেন লেগ স্পিনার রিশাদ

এশিয়া কাপে প্রথম পর্বে বাংলাদেশের খেলা রয়েছে টি-২০ এর অন্যতম শক্তিশালী দল আফগানিস্তান এবং শ্রীলংকার সাথে। দুই দলেই রয়েছে তারকা লেগ স্পিনার। তাইতো তাদের বিপক্ষে প্রস্তুতি হিসাবে একজন লেগ স্পিনার কে পাঠানো হচ্ছে দুবাইয়ে।

দুবাইয়ে উড়িয়ে নেওয়া হচ্ছে তরুণ লেগি রিশাদ হোসেনকে। ২০ বছর বয়সী এই স্পিনার অবশ্য বাংলাদেশের মূল স্কোয়াডে অন্তর্ভূক্ত হচ্ছেন না। তাকে নেওয়া হচ্ছে নেট বোলার হিসেবে। খবর নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান-সব দলেই লেগস্পিনার আছে। বাংলাদেশের প্রথম ম্যাচ যাদের সঙ্গে, সেই আফগান শিবিরে তো আছেন বিশ্বসেরা লেগস্পিনার রশিদ খান। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাও এখন বিশ্বের অন্যতম সেরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ