ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
‘আমি সর্বকালের সেরা অফস্পিনার, সুনিল নারিনও আমার ধারেকাছে নেই’- ক্রিস গেইল
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যারিবীয় জার্সি গায়ে তাকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। বাঁহাতি এই বিধ্বংসী ব্যাটার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৬০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘সিক্সটি’তে অংশ নিচ্ছেন। যেটা হতে পারে তার বিশ্বকাপের বড় প্রস্তুতি।
রেকর্ড বলছে, টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা ব্যাটার গেইল। তার রেকর্ডের ধারেকাছেও নেই কেউ। কিন্তু গেইল কি শুধু ব্যাটার? স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ এবার ঘোষণা দিয়ে বসলেন, তিনিই বিশ্বের সেরা অফস্পিনার।
‘ক্রিকইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আপনি কী জানেন? আমার বোলিংটা সহজাত। অবশ্যই আমাকে বল করতে হবে। কারণ আমি সর্বকালের সেরা অফস্পিনার। মুরালি নিশ্চিতভাবেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার ইকোনমি সেরা, এমনকি সুনিল নারিনও আমার ধারেকাছে নেই।’
অবশ্য পরিসংখ্যান গেইলের এই মতকে সমর্থন করছে না। টি-টোয়েন্টিতে ৭.৬২ ইকোনমিতে ৮৩ উইকেট নিয়েছেন গেইল। নারিন ৪৬৩ উইকেট নিয়েছেন ৬.০২ ইকোনমিতে। মুরালিধরনেরও এই ফরম্যাটে ১৭৯ উইকেট আছে ৬.৩৮ ইকোনমিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live