ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে সাকিবের সামনে অপেক্ষা করছে নতুন এক বিশ্ব রেকর্ড
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ‘১০০’তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন অধিনায়ক সাকিব। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামলেই সেই অপেক্ষা পূরণ হয়ে যাবে সাকিবের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মুহূর্তে বাংলাদেশের জার্সিতে ৯৯ ম্যাচ খেলে ফেলেছেন সাকিব। যেখানে ১২০.৮৬ স্ট্রাইক রেট এবং ২৩.১০ গড়ে করেছেন ২০১০ রান। সর্বোচ্চ ৮৪ রান আছে এই ক্রিকেটারের নামের পাশে।
রান সংগ্রহের দিক দিয়ে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিবের। এই ক্রিকেটারের সামনে আছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটার এবং টাইগাদের সাবেক অধিনায়ক করেছেন ২০৭০ রান।
এছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২১ উইকেট আছে সাকিবের নামের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটশিকারের দিকে সাকিবই আছেন সবার শীর্ষে। মাত্র ১৯.৯৫ গড়ে এই উইকেট শিকার করেছেন সাকিব। এছাড়াও এই ক্রিকেটারের ইকোনমিও মাত্র ৬.৬৯।
এদিকে সাকিবের আগে বাংলাদেশের পক্ষে ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছেন টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ। তিনি এখন সর্বোচ্চ ১১৯ ম্যাচ নিয়ে এই তালিকায় আছেন সবার শীর্ষে। এদিকে দুইয়ে থাকা মুশফিক খেলেছেন বরাবর ১০০ ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়া ক্ষুদ্রতর এই ফরম্যাটে এখন পর্যন্ত ৩৬৭ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ৫৯৭৪ রানের পাশাপাশি ৪১৮ উইকেট আছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের নামের পাশে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live