ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
"আমার অহংকার নেই, এসব নিয়ে ভাবতে চাই না"
চাকরিতে ডিমোশন হলেও খুব একটা অস্বস্তিতে নেই তিনি। বরং শান্তিতেই দিন কাটছে তার, সম্প্রতি 'প্রথম আলোকে' দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই যেন বের হতে পারছে না বাংলাদেশ। তাই এই ফরম্যাটে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে নেতৃত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে।
অধিনায়কের পর এবার কোচিং প্যানেলেও এসেছে পরিবর্তন। আসন্ন এশিয়া কাপের আগেই রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দেয়া হয়েছে। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করবেন না ডমিঙ্গো। এই ফরম্যাটের ক্রিকেটে দলের কোনো প্রধান কোচ আপাতত থাকছে না। তবে এই সময়ে বরাবরের মতোই বাকি দুই ফরম্যাটে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এই প্রোটিয়া।
ডমিঙ্গো বলেন, 'খুবই, খুবই শান্তিতে আছি। এটা কোনো বিষয়ই নয়। আমি টি-টোয়েন্টি দল নিয়ে অনেক চেষ্টা করেছি। বোর্ড ভাবছে, এখন অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেখতে। বোর্ড যদি মনে করে এটাই দলের জন্য ভালো, আমার কোনো সমস্যা নেই। আমার এত অহংকার নেই।'
টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক বিদায়ের পর ডমিঙ্গো জানিয়েছেন তার পরবর্তী লক্ষ্যের কথা। ভারতে অনুষ্ঠেয় আসন্ন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন বাংলাদেশের হেড কোচ। এ ছাড়া সাদা পোশাকের ক্রিকেটেও উন্নতি করতে চান এই প্রোটিয়া কোচ।
ডমিঙ্গো বলেন, 'আমার মনোযোগ থাকবে ৫০ ওভারের বিশ্বকাপে। আমি বিশ্বাস করি, আমাদের সেখানে ভালো করার সম্ভাবনা আছে। টেস্ট দলটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিছু সিরিজ জয়ের চেষ্টা করতে হবে। আমাকে নিয়ে অনেক কথা হয়, সেটা আমি জানি। আমি কই যাচ্ছি, এই দায়িত্বে থাকছি কি না...কিন্তু এই মুহূর্তে আমি শুধু নিজের কাজটাই করে যেতে চাই। এসব নিয়ে ভাবতে চাই না।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live