ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপের আগেই হার্দিককে নিয়ে মুখ খুললেন সাবেক কোচ
এর ব্যাতিক্রম নয় ভারতীয় দলও। হার্দিক না থাকলে দলের ভারসাম্য থাকে না এমনটাই ধারণা রবি শাস্ত্রীর।
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হার্দিক। এমনকি প্রথমবার আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন তিনি। আইপিএলের সেই ফর্ম তিনি এখনও ধরে রেখেছেন।
ভারতের সাম্প্রতিক সিরিজগুলোতে বড় অবদান রাখছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে হার্ড হিটিংয়ের জন্য বেশ প্রশংসা কুড়ালেও এখন তিনি ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে পারেন। দলের প্রয়োজনে আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক উভয় ধরনের ব্যাটিং করতে পারেন।
শাস্ত্রী বলেন, 'সে (পান্ডিয়া) ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন। আপনি তাকে স্কোয়াড থেকে বের করে দিলে দলের ভারসাম্য চলে যাবে। এজন্যই সে অনেক গুরুত্বপূর্ণ। আপনি জানেন না অতিরিক্ত একজন ব্যাটার খেলাবেন নাকি একজন অতিরিক্ত বোলার খেলাবেন।'
সর্বশেষ আইপিএলের আগে প্রায় দুই বছরের মতো অফফর্মে ছিলেন হার্দিক। এর বড় কারণ ছিল অবশ্য তার ফিটনেস। এই সময়ে তিনি ম্যাচ খেললেও বোলিং করতে পারেননি। ২০১৮ সালে এশিয়া কাপের সময় পিঠের চোটে পড়েছিলেন হার্দিক। এর ফলে ২০১৯ বিশ্বকাপে ছন্দে ছিলেন না তিনি। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও হার্দিকের পুরোপুরি সার্ভিস পায়নি ভারত।
এরপর থেকে তিনি ফিটনেসে মনযোগ বাড়িয়েছেন, যা তাকে সাফল্য এনে দিয়েছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ আইপিএলে নতুন এক হার্দিককে দেখেছেন ক্রিকেট ভক্তরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live