ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

দায়িত্ব থেকে ‘মুক্তি’ পেয়ে নিজের মানুষিক অবস্থার কথা জানালেন ডোমিঙ্গো

২০২২ আগস্ট ২৩ ২২:১৯:০১

দায়িত্ব থেকে ‘মুক্তি’ পেয়ে নিজের মানুষিক অবস্থার কথা জানালেন ডোমিঙ্গো

বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে রাসেল ডোমিঙ্গো বলেছেন, “আমার পরিকল্পনা মনে ধরেছে। আমি মনে করি, এটা আমাকে টেস্টে এবং পঞ্চাশ ওভারের ক্রিকেটে আরও মনোযোগী করে তুলবে। টি-টোয়েন্টিতে আমাদের কিছু ভালো ফল আছে। আবার কিছু খারাপ ফলও আছে। আমি মনে করি এটা খুব ভালো দিক যে আমরা নতুন করে আবার টি-টোয়েন্টির যাত্রা শুরু করতে যাচ্ছি।”

ডমিঙ্গো আরও বলেন, “আমি খুব খোলা মনের। এটা শুধু আমার একার দল নয়। কিংবা আমাকে নিয়েই সব, এমন কিছু নয়। যেভাবে দলের উন্নতি সম্ভব বলে নীতিনির্ধারকেরা মনে করছেন সেভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাদের সেই সিদ্ধান্তকে সমর্থন করছি। এটা আমাকে আরও সুযোগ দিচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার, পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সামনে আসছে। আমাদের টেস্ট ক্রিকেটেও অনেক কাজ বাকি।”

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পর তৎকালীন হেড কোচ স্টিভ রোডসকে বিদায়ের পর রাসেল ডোমিঙ্গো কে জাতীয় দলের প্রধান কোচ করে বিসিবি। এশিয়া কাপে টি-টোয়েন্টি দলের সঙ্গে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যুক্ত করা হয়েছে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ