ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ভারতের ক্রিকেটারের প্রশংশায় পঞ্চমুখ পাক তারকা ওয়াসিম আকরাম
ভারত ক্রিকেট দলের একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটারের মধ্যে যা যা থাকা প্রয়োজন তার প্রায় সব গুণই আছে সূর্যকুমারের। তাইতো ভারতের এশিয়া কাপের স্কোয়াডে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো অভিজ্ঞ আর পরীক্ষিত ব্যাটার থাকলেও সূর্যকুমারকেই মনে ধরেছে ওয়াসিম আকরামের। টি-টোয়েন্টিতে এই পাকিস্তানি কিংবদন্তীর পছন্দের ক্রিকেটারও ভারতের এই ব্যাটার।
মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে লাইম লাইটে আসেন সূর্যকুমার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পরই জাতীয় দলের দরজা খুলে যায় তার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে তা দুই হাত ভরে কাজে লাগিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। সাদা বলের ক্রিকেটে ইতোমধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।
ওয়াসিম আকরাম বলেন, 'ভারতের হয়ে খেলার পর থেকে তার ব্যাটিং দেখা প্রশান্তির। যদি সে একবার উইকেটে থিতু হয়ে যায়, তাহলে স্পিনার কিংবা পেসার উভয়ের জন্যই একজন বিপজ্জনক ব্যাটার। সে আসলে একজন ৩৬০ ডিগ্রি খেলোয়াড়, যে সবদিকে খেলতে পারে...ল্যাপ শট, কাউকর্ণার এর উপর দিয়ে খেলা, একই সঙ্গে স্পিনারদের বিপক্ষেও ভালো।'
আসন্ন এশিয়া কাপে ফেভারিট হিসেবে আরব আমিরাতে যাচ্ছে ভারত। যেই দলে কোহলি, রোহিত ছাড়াও লোকেশ রাহুল কিংবা হার্দিক পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটাররা আছেন। তবে ওয়াসিম আকরামের মতে, এই টুর্নামেন্টে ভারতের ট্রাম্প কার্ড হতে পারেন সূর্যকুমার।
ওয়াসিম আকরাম বলেন, 'রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি (দলে) আছে, কিন্তু এই ফরম্যাটে আমার প্রিয় খেলোয়াড়দের একজন সূর্যকুমার যাদব। সে একজন অসাধারণ ক্রিকেটার।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live