ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
জানা গেল যে দিন আরব আমিরাতের যেতে পারবে তাসকিন-বিজয়
উইন্ডিজ আর জিম্বাবুয়ের সফরের মতো এবার আর একাধিক বহরে নয়, পুরো দলকে একবারেই দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। দেশে থেকে যেতে হয় দলের দুই তারকা ক্রিকেটারকে।
আরব আমিরাতের ভিসা না হওয়ায় বিকেলের ফ্লাইটে জাতীয় দলের সঙ্গী হতে পারেননি দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার এনামুল হক বিজয় এবং তাসকিন আহমেদ।
মূল দল আরব আমিরাতের উদ্দেশ্যে বিমানে উঠতে পারলেও ভিসা না হওয়ায় যেতে পারেননি বিজয় এবং তাসকিন। ভিসা হওয়ার পর তাদের ফ্লাইট সিডিউল করা হবে। সংশ্লিষ্টদের আশা কাল কিংবা পরশুর মধ্যে ভিসা হয়ে যাবে।
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়; কিন্তু দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুরবস্থার কারণে এশিয়া কাপ আয়োজন করতে পারেনি। তবে আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও আয়োজকের মর্যাদা শ্রীলঙ্কার কাছেই থাকবে।
এবার নতুন উদ্যমে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে নামবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবার। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান দায়িত্ব পাওয়ার পর দলে ফিরেছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। ইনজুরির কারণে শেষ মুহূর্তে ছিটকে পড়েছেন নুরুল হাসান সোহান এবং পেসার হাসান মাহমুদ। পরিবর্তে যুক্ত হয়েছেন ওপেনার নাইম শেখ।
কোচের পদেও এসেছে পরিবর্তন। রাসেল ডোমিঙ্গো টি-টোয়েন্টি কোচের দায়িত্ব থেকে অব্যহতি পেয়েছেন। এই ফরম্যাটে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ভারতের শ্রীধরন শ্রীরাম। তিনিই আদতে এশিয়া কাপে হেড কোচের মূল দায়িত্ব পালন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live