ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপঃ আমিরাতকে হারিয়ে কুয়েতের নতুন ইতিহাস
আল আমিরাত স্টেডিয়ামে একটি ঝোড়ো ক্যামিও ইনিংস খেলে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন কুয়েতের এডসন সিলভা। আট নম্বরে নেমে ১৫ বলে ২৫ রানের ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।
এদিন প্রথমে ব্যাট করে দুর্দান্ত শুরু করেছিল আরব আমিরাত। মূলত চিরাগ সুরির অনবদ্য ইনিংসে ভর করে তারা ১৭৩ রানের বিশাল পুঁজি দাঁড় করায়।
ওপেনিং জুটিতে ওঠে ৭৮ রান। ২৩ বলে ৩৫ করে আউট হন মোহাম্মদ ওয়াসিম। ৬১ বলে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেন চিরাগ সুরি। তার ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ২টি ছয়ে। এছাড়া ৩৩ রান করেন অরবিন্দ।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হাতে নিয়ে ১ বল বাকি থাকতে অনবদ্য জয় ছিনিয়ে নেয় কুয়েত। প্রথম উইকেটে ৫৩ রান যোগ করার পরে কিছুটা খেই হারালেও জয় তুলে নিতে ভুল করেননি কুয়েতের ব্যাটাররা।
ওপেনার রাবিজা সান্দারুয়ান করেন ২৫ বলে ৩৪। তাকে যোগ্য সঙ্গত দেন মিত ভাবসার ২৭ (২১)। ম্যাচের শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন উসমান প্যাটেল ২১ (১৪) এবং এডসন সিলভা ২৫ (১৪)। মূলত তাদের ইনিংসে ভর করেই ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় কুয়েত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live