ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজঃ হেড কোচের দায়িত্ব পেলেন আফতাব আহমেদ

২০২২ আগস্ট ২৩ ১৩:২৬:৪৭

ব্রেকিং নিউজঃ হেড কোচের দায়িত্ব পেলেন আফতাব আহমেদ

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রুপগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন আফতাব। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিল বাংলা টাইগার্স।

বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফতাব দলটির ওয়েবসাইটকে বলেন, ‘ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম। দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। কোচ হিসেবে প্রথমবার আমার অধীনে দল দ্বিতীয় রানার-আপ হয়েছিল, এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

প্রথম আসরেও বাংলা টাইগার্সের প্রধান কোচ হিসেবে কাজ করেন আফতাব আহমেদ। সাপোর্ট স্টাফেও ছিল বাংলাদেশীদের আধিপত্য। দেখা গিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, নাজিমউদ্দিনদের।

জানা গেছে, টিম ম্যানেজমেন্টে আফতাবের সাথে দেশের অন্যতম গুণী ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিমকেও যুক্ত করতে যাচ্ছে বাংলা টাইগার্স। মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ