ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
"এটা অনেক কঠিন"- সাকিবকে নিয়ে ওয়াটসন
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পান মমিনুল হক এবং বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পান মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু শেষ পর্যন্ত এই দুজনের কাছ থেকে আবার ও অধিনায়কের দায়িত্ব চলে এসেছে সাকিব আল হাসানের কাঁধে।
বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলের পারফরম্যান্স ধারাবাহিকভাবে হলেও কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও দুর্বল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তী শেন ওয়াটসন মনে করেন সাকিবের দায়িত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। “দ্য আইসিসি রিভিও” অনুষ্ঠানে সাকিবের ভূয়সী প্রশংসা করেন ওয়াটসন।
সাকিবকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া ঠিক হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ওয়াটসন বলেন, “অবশ্যই! সাকিবের মতো কোয়ালিটি সম্পন্ন নেতা থাকা, আমার মতে এটা দলকে ফের শক্তি জোগাবে। তার অভিজ্ঞতা অনেক। আগেও অনেকবার বাংলাদেশ দলের নেতৃত্বে ছিল সে। তাছাড়া সে অনেক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে বিশেষ করে বিপিএলে নেতৃত্ব দিয়েছে।”
“এবং যখন বিশ্বমানের কোনো ক্রিকেটারের প্রমাণ করার কিছু থাকে এবং তার শরীরে সেই আগুনটা থাকে; তারা সাধারণত প্রভাব বিস্তার করে। আমি খুবই অবাক হবো যদি সে (সাকিব) এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রভাব বিস্তার করতে না পারে।
১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অলরাউন্ডার হিসেবে খেলেছেন ওয়াটসন। ফলে অলরাউন্ডারদের শরীরের ওপর কি ধরনের প্রভাব পড়ে তা ভালোভাবেই বুঝতে পারেন তিনি। আর তাই এত বছর ধরে সাকিবের সব অর্জন ওয়াটসনের চোখে অসাধারণ। তার ভাষায়,
“সাকিব যা করেছে তা অসাধারণ। এটা অনেক কঠিন। স্পিন অলরাউন্ডারদের ক্ষেত্রে- বাইরে থেকে দেখলে শরীরের ওপর কম প্রভাব পড়ে বলে মনে হতে পারে। কিন্তু সে (সাকিব) বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে প্রচুর বোলিং করে। এবং এরপর ব্যাটিং লাইনআপেও অন্যতম প্রধান ব্যক্তি সে।”
“সাকিবকে তিন ফরম্যাটে খেলতে দেখা বিশেষ কিছু। যেভাবে খেলার পরিমাণ বাড়ছে এছাড়াও ফ্রাঞ্চাইজি ক্রিকেট রয়েছে আগামী দিনের সাকিবের মত সফল ভাবে তিন ফরম্যাটে খেলতে দেখা দুর্লভ ব্যাপার হবে। ৩৫ বছর বয়সে তিন ফরম্যাটেই ৩০ এর বেশি ব্যাটিং গড় করে ১৫ বছর বল করা বিশেষ কিছু”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live