ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপঃ আগামীকাল বিকালে দুবাই যাবে টিম টাইগার
সে লক্ষ্যে আগামীকাল ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে দেশ ছাড়বে সাকিবের দল। মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় ফ্লাইট টাইগারদের। বাংলাদেশ বিমানের ঢাকা-দুবাই ফ্লাইট রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবে টাইগারদের নিয়ে।
জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে অল্প কয়েকদিনের মধ্যে চলে যেতে হবে আরব আমিরাত। তাই এশিয়া কাপকে সামনে রেখে সেভাবে আর অনুশীলন ক্যাম্প হয়নি। বরং ক্রিকেটারদের শারীরিক ধকল কাটাতে খানিক বিশ্রামই দেয়া হয়েছে। তারপরও অধিনায়ক সাকিব, সিনিয়র সদস্য মুশফিকসহ আরও কজন ক্রিকেটার ব্যক্তিগত পর্যায়ে ৪-৫ দিন অনুশীলন করেছেন। আর শেষ দু’দিন দুটি প্রস্তুতি ম্যাচ হলো। এশিয়াকাপে টাইগারদের প্রকৃত প্রস্তুতি হবে আরব আমিরাতে।
আগেই জানা, এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ৬ দল। প্রথম পর্বে দুই গ্রুপে ৩টি করে দল খেলবে। প্রতি গ্রুপের দুই শীর্ষ দল খেলবে সুপার ফোরে। সেখানে দু’বার করে খেলা হবে সবার। শীর্ষ ২ দল খেলবে ফাইনালে।
এদিকে বাংলাদেশ দল এবার এশিয়া কাপ খেলতে যাচ্ছে আসলে নতুন কোচের অধীনে। হেডকোচ রাসেল ডোমিঙ্গো যাচ্ছেন না। তার বদলে ভারতের শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল অ্যাডভাইজার করা হয়েছে। তার লক্ষ্য, পরিকল্পনায়ই এবারের এশিয়া কাপ খেলবে বাংলাদেশ।
এছাড়া বিসিবি পরিচালক ও গেম ডেভোলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন যথারীরিত টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন। বিসিবির অন্যতম সিনিয়র পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান জালাল ইউনুস এবং নির্বাচক হাবিবুল বাশারও দলের সঙ্গে যাচ্ছেন। এছাড়া বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও দলের সাথে থাকবেন এবার।
জিম্বাবুয়ের সঙ্গে দলে ছিলেন না সাকিব। আর টি-টোয়েন্টি সিরিজ খেলেননি মুশফিকুর রহিম। এ দুই সিনিয়র সদস্য এশিয়া কাপে দলে ফিরেছেন। একইভাবে দলে ফেরার তালিকায় আছেন সিমিং অলরাউন্ডার সাইফউদ্দীনও।
কিন্তু তারপরও এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশ পুরো শক্তি নিয়ে যেতে পারছে না। দলে নেই ইনফর্ম ওপেনার লিটন দাস আর উইকেটরক্ষক কাম মিডল অর্ডার নুরুল হাসান সোহান। ইনজুরির কারনে দলের সঙ্গে যেতে পারছেন না এ দুই অপরিহার্য সদস্য। একইভাবে তরুণ পেসার হাসান মাহমুদও নেই। এ তিনজনকে ছাড়াই কাল মঙ্গলবার এশিয়া কাপ খেলতে যাবে সাকিবের দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live