ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
বিদায়ের দিনে সুজনের বক্তব্য নিয়ে মন্তব্য করতে নারাজ প্রশান কোচ ডমিঙ্গো
টি-টোয়েন্টি ক্রিকেটে বলার মতো কখনোই কিছু করতে পারেনি বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের কাছেও টি-টোয়েন্টি সিরিজ হারে বাংলাদেশ। আর কদিন পরই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ।
সব মিলিয়ে দলের অবস্থা বেশ নাজুক। এ কারণে ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তনের জন্যই ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসাল্টেন্ট হিসেবে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীরামকে দায়িত্ব দেয়ার দিনে ডমিঙ্গোকে নিয়ে মন্তব্য করেন সুজন।
এর জবাবে ডমিঙ্গো বলেন, 'সবারই নিজস্ব পরিকল্পনা আছে। আমারও নিজস্ব কিছু পরিকল্পনা আছে। আমি জানি, আমার কোচিং স্টাইল নিয়ে, এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি মিডিয়া বা ধারাভাষ্যে কী নিয়ে আলোচনা হলো সেটা নিয়ে মন্তব্য করতে চাই না।'
এর আগে ডমিঙ্গোর কোচিং দর্শন নিয়ে সুজন বলেন, 'দেখেন, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ফিলোসফি (দর্শন) থাকে। আমার ফিলোসফি বা আপনার ফিলোসফি সবই আলাদা। প্রত্যেক কোচের ফিলোসফি আলাদা। ওর (ডমিঙ্গো) ফিলসোফি যেটা সেটা হয়তো আমাদের 'ব্র্যান্ড অব ক্রিকেটে'র সাথে মানাচ্ছে না। সত্যি কথা বলতে। এটা তো আর কথায় হবে না। আমরা পারফরম্যান্স করতে পারছি না টি-টোয়েন্টিতে।'
এদিকে গত ১৮ আগস্ট থেকে গুঞ্জন ছিল, আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে শ্রীধরন শ্রীরামকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। যদিও শেষ পর্যন্ত, এই ভারতীয়কে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live