ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ম্যাচ শুরুর আগেই মুশফিককে সেই ক্ষমতা দিয়ে দিলেন সাকিব আল হাসান

২০২২ আগস্ট ২২ ১৬:৩১:৫১

ম্যাচ শুরুর আগেই মুশফিককে সেই ক্ষমতা দিয়ে দিলেন সাকিব আল হাসান

তবে বর্তমানে লিটন দাস এবং নুরুল হাসান সোহান ইনজুরিতে থাকায় নতুন অধিনায়ক সাকিব আল হাসান মুশফিকুর রহিমের কাঁধে আবারও উইকেট কিপিংয়ের দায়িত্ব দিয়েছেন। তবে মুশফিকুর রহিমকে উইকেট কিপিংয়ের দায়িত্ব দেওয়ার পেছনে আরও একটি কারণ উল্লেখ করেছেন সাকিব।

আজ ২২ আগস্ট মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান মুশফিকুর রহিমকে নিয়ে বলেন, “মুশফিক ভাই কিপিং করলে আমার লাইফ অনেক ইজি হয়ে যায়। টি-টুয়েন্টিতে সময় অনেক কম থাকে, উনি অনেক অভিজ্ঞ খেলোয়াড়। একমাত্র উইকেটের পেছন থেকেই পুরো মাঠের ফিল্ডিং পজিশন ভালোভাবে দেখা যায়”।

“তো উনি যদি কিপিং করেন তাহলে উনিই দেখতে পারবেন কোন ফিল্ডারটা কোথায় আছে, পরিবর্তন করা লাগলে আমার থেকে পারমিশন নেয়ারও প্রয়োজন হবে না। এজন্যই উনাকে কিপিংয়ে ফিরিয়ে আনা। তাহলে মাঠে আমি অন্য কয়েকটা বিষয়ে আরেকটু বেশি চিন্তা করতে পারবো।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ