ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ খেলা নিয়ে নতুন বিপদে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিন অ্যালেনের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে স্বীকৃত ব্যাটাররা বাকিরা দায়িত্ব নিলে জয়ের পথ সুগম হয়। গাপটিল ৫৭, কনওয়ে ৫৬, লাথাম ৬৯ ও মিচেল খেলেন ৬৩ রানের ইনিংস।
শেষ দিকে জিমি নিশাম নেমে মাত্র ১১ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের জয় তরান্বিত করেন। ম্যাচসেরার পুরস্কার ওঠে ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক লাথামের হাতে। দলের স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ৫১ রানের সঙ্গে ৪ উইকেট নিয়ে জেতেন সিরিজসেরার পুরস্কার।
এর আগে ক্যারিবীয়দের হয়ে সেঞ্চুরি হাঁকান মায়ার্স। তার ব্যাট থেকে আসে ১১০ বলে ১০৫ রান। আরেক ওপেনার হোপ ৫১ রান করতে খেলেন ১০০টি বল। অধিনায়ক পুরান মাত্র ৫৫ বলে করেন ৯১ রান। শেষ দিকে আলজারি জোসেফ ৬ বলে ২০ রান নিয়ে দলকে তিনশ পার করান।
ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজ দিয়ে চলতি বিশ্বকাপ সুপার লিগ শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। হার দিয়ে শেষ করা এই পর্ব ক্যারিবিয়ানদের জন্য ছিল এক বিভীষিকাময় পথচলা। ২৪ ম্যাচে তাদের জয় মোটে ৯টি। এরফলে ৯০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে তারা।
তাদের নিচে থাকা ছয় দলের মধ্যে পাঁচ দলের সামনেই রয়েছে ৯০ এর বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ। সুপার লিগ থেকে শীর্ষ আট দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। তাই সরাসরি বিশ্বকাপ খেলতে এখন অন্য দলগুলোর উপর চোখ রাখতে হবে ক্যারিবিয়ায়নদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live