ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
৩৭ বছরের ইতিহাসে পাল্টে নতুন ইতিহাস গড়লেন নিউজিল্যান্ড
এই সিরিজের প্রথম দুই ম্যাচ দুদলই একটি করে জয় পাওয়ায় এই ম্যাচটি রূপ নেয় ফাইনালে। যেখানে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে ক্যারিবীয়দের ওপেনিং জুটি থেকে আসে ১৭৩ রান। এরপর মাত্র ১৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ফার্গুসনের কাছে আউট হওয়ার আগে নিজের শতক তুলে কাইল মায়ার্স। ১২ চার আর তিন ছয়ে ১০৫ রান করে ফেরেন মায়ার্স।
বিপদে পড়া কিউইদের রক্ষা করে বড় সংগ্রহ এনে দেন নিকোলাস পুরান। যদিও নার্ভাস নাইনটিতে আউট হন পুরান। তবে ততক্ষণে বড় সংগ্রহ পেয়ে যায় ক্যারিবীয়রা। পুরানের ৫৫ বলে ৯১ এবং শেষ ৬ বলে জোসেপের অপরাজিত ২০ রানের কল্যাণে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ট্রেন্ট বোল্ড। ১০ ওভারে ৫৩ রানে তিনি পান ৩ উইকেট। এ ছাড়াও স্যান্টনার পান দুই উইকেট।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই গত ম্যাচের সেরা ব্যাটসম্যান ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। তবে গাপটিল (৫৭), কনওয়ে (৫৬), ল্যাথাম (৬৯) ও মিচেলের (৬৩) চার অর্ধশতকে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। শেষ দিকে নিশামের ১১ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে ছিল চারটি ছক্কার মার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট পান হোল্ডার ও ক্যারিয়া।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে জয় পেয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৫০ রানের বড় জয় পেয়েছিল নিউজিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচের জয়ে ২-১ সিরিজ জিতল নিউজিল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live