ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপ নিয়ে নতুন করে দুঃসংবাদ
বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এ তো গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তুতি। আর দর্শকরা মুখিয়ে এশিয়ার সেরা সেরা দলের মহারণ দেখতে।
কিন্তু চলমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা বাধা হতে পারে এশিয়া কাপ সম্প্রচারে। একটু খটকা লাগল? রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারাবিশ্বের অর্থনীতি নাজুক অবস্থায়। ইতোমধ্যে ডলার সংকটে বিশ্বের বিভিন্ন দেশ। বাদ যায়নি বাংলাদেশ। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে রেকর্ড পরিমাণে।
সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগও চ্যালেঞ্জের মুখে পড়েছে। ডলার সংকট কাটিয়ে উঠতে কঠোর হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগে সহজে ডলার পাওয়া গেলেও এখন নানা কাঠখড় পোহাতে হবে। ডলার পেতে দিতে হবে নানান তথ্য। তাই সহজে মিলছে না ডলার।
এমন অবস্থায় এশিয়া কাপ সম্প্রচারে দেশীয় চ্যানেলগুলো কঠিন চ্যালেঞ্জের মুখে। এক সপ্তাহেরও কম সময় বাকি। তারপরও টুর্নামেন্ট সম্প্রচারে নিশ্চয়তা দিতে পারছে না চ্যানেলগুলো। এর অন্যতম কারণ ডলার সংকট। বাংলাদেশ ব্যাংকের দেওয়া শর্ত মেটাতে হিমশিম খাচ্ছে ব্রডকাস্টাররা।
এশিয়া কাপ শুরুর সময় ঘনিয়ে এলেও টুর্নামেন্ট সম্প্রচারের নিশ্চয়তা শঙ্কার মুখে পড়েছে। ডলারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক শিথিল না হলে এ অঞ্চলের দর্শকরা সাকিব, মুশফিকদের এশিয়া কাপ দেখা থেকে বঞ্চিত হবে।
কিন্তু ক্রিকেট পাগল এ জাতি কখনই সুযোগ হাতছাড়া করতে চাইবে না। দর্শকদের কথা বিবেচনায় নিয়ে সরকার যদি বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ টেলিভিশনে খেলা সম্প্রচার করে তাহলে সব অনিশ্চয়তা দূর হবে।
এশিয়া কাপের পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং কাতার বিশ্বকাপ। এ অনিশ্চয়তা দূর না হলে শঙ্কায় পড়বে ক্রিকেট ও ফুটবলের বৈশ্বিক দুই মেগা ইভেন্ট সম্প্রচারে। সেটা নিশ্চয়ই দর্শকরা মেনে নেবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live