ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্বঃ ভারতের সেই অবহেলিত ক্রিকেটার এখন আমিরাতের অধিনায়ক
সে কারণেই চাকরির সন্ধানে পাড়ি দেন সংযুক্ত আরব আমিরাতে। তবে ক্রিকেট ছাড়েননি এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। সেই রিজওয়ান এবারের এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে চলেছেন আরব আমিরাতের হয়ে।
রঞ্জি ট্রফিতে দুইবার উপেক্ষিত হবার ২০১৪ সালে রিজওয়ান সিদ্ধান্ত নেন চাকরি খুঁজতে যাবেন সংযুক্ত আরব আমিরাতে। ঘরোয়া ক্রিকেট খেলে সংযুক্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্নও ছিল। ব্যাটিং অলরাউন্ডার রিজওয়ানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর অনেকেই তাঁর পাশে থেকেছেন। তাঁদের মধ্যে অন্যতম শারজা ক্রিকেট স্টেডিয়ামের সিইও তথা বুখাতির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর খালাফ বুখাতির। তিনি রিজওয়ানকে তাঁর সংস্থায় চাকরির প্রস্তাব দেন এবং ইউএই-র ঘরোয়া ক্রিকেটে ঐতিহ্যশালী বুখাতির লিগে তাঁর দলের হয়ে খেলার সুযোগ দেন। স্বপ্নের সফরের সেই শুরু।
এরপর লিগে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়ায় অবশেষে ২০১৯ সালের ২৬ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের হয়ে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। নেপালের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে। দু-বছর পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে শতরান করেন রিজওয়ান।
উল্লেখ্য, কেরলার হয়ে অনূর্ধ্ব ২৫ দলের অধিনায়কত্ব করেছিলেন রিজওয়ান। আর এবার এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের হয়ে অধিনায়কত্ব করবেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live