ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ফুটবল নয় ক্রিকেটের ‘রোনালদো-মেসি’ বাবর আজম

২০২২ আগস্ট ২১ ২০:৪৫:৫১

ফুটবল নয় ক্রিকেটের ‘রোনালদো-মেসি’ বাবর আজম

যেখানে ৭টি জিতেছেন মেসি এবং ৫টি রোনালদো। কেবল ব্যালন ডি’অর নয় এই দুই তারকা গোল, হ্যাটট্রিক কিংবা অন্যান্য পরিসংখ্যানেও অন্য সবার থেকে এগিয়ে আছেন যোজন দূরে। ক্রিকেট মাঠে বাবর আজম এখনো ঠিক ততটা উচ্চতায় উঠতে পারেননি। তবে এই পাকিস্তানী ক্রিকেটার নিজের প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছেন প্রতিনিয়ত। আর তাই ফুটবলারদের কাছে বাবরকে ‘ক্রিশ্চিয়ানাল মেসি’ বলে পরিচয় করিয়ে দিচ্ছেন সতীর্থ শাদাব খান।

বর্তমানে পাকিস্তান ক্রিকেট টিম নেদারল্যান্ডসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে রয়েছে। সেখানে সিরিজের মাঝপথে অবসর সময়ে ক্লাব ফুটবলের অন্যতম সেরা দল আয়াক্স ফুটবল ক্লাবে ঘুরতে গিয়েছে পাকিস্তান দল। সেখানে বাবরকে পরিচয় করিয়ে দিতে তার সতীর্থ শাদাব বলেন, ‘সে হচ্ছে ক্রিকেটের ক্রিশ্চিয়ানাল মেসি।’

আয়াক্সে সফরকালে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে দেখা হয় নেদারল্যান্ডস ফুটবলের অন্যতম সেরা তারকা এডউইন ফন ডার সারের সঙ্গে। যিনি ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ ছিলেন। তিনি বাবরের এমন পরিচয় শুনে না হেসে পারেননি। বাবরের এমন পরিচয় অবশ্য নেদারল্যান্ডসের ফুটবলাররা বিশ্বাস করবেই। চলতি সিরিজেই তিন ওয়ানডের তিন ম্যাচেই ফিফটি তুলে নিয়েছেন বাবর।

সফর শেষে ফেরার সময়ে দলের ক্রিকেটারদের সই করা একটি ব্যাট আয়াক্সের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তাকে উপহার দেন বাবররা। দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে জার্সি বিনিময়ও সেরে নেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ