ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ টাইগার ব্যাটাররা
এশিয়া কাপের দলে যেসব ক্রিকেটারদের রাখা হয় বিসিবি রেড এবং জাতীয় দল ও এর আশপাশের ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হয় বিসিবি গ্রিন দল। এই দু’দলের মধ্যেই আজ দুপুর দেড়টায় শুরু হয় প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ।
বিসিবি রেড দলের অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান সংগ্রহ করে রেড টিম। সাকিব আল হাসান দু’বার ব্যাট করতে নামেন। প্রথমবার ব্যাট করতে নামেন চার নম্বরে। ১৩ বলে মাত্র ১৭ রান করে আউট হয়ে যান।
এরপর আবারও ৯ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। এবার কিছুটা মারমুখি ব্যাটিং করে অধিনায়ক। ২৪ বলে ৩৬ রান করেন তিনি। ৩টি ছক্কার মার ছিল তার এই ইনিংসে। মোসাদ্দেক হোসেনও কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন। ১৭ বলে তার ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস। ২টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন মোসাদ্দেক।
এছাড়া এনামুল হক বিজয় ৪, পারভেজ ইমন আউট হন ২১ রান করে। শেখ মাহাদিকে নামানো হয় তিন নম্বরে; কিন্তু ৬ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান তিনি। এনামুল হক বিজয় দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ১০ বল খেলে আউট হন ১৯ রান করে।
মুশফিকুর রহিম ১৭ বল খেলে করেন ২২ রান এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৯ বল খেলে করেন ১২ রান। সব মিলিয়ে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রেড টিম।
বিসিবি গ্রিন দলের হয়ে তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট। এছাড়া এবাদত হোসেন, মেহেদী মিরাজ এবং আশিক নেন ১টি করে উইকেট।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফিফ হোসেন ধ্রুবর নেতৃত্বাধীন দলটি। ২১ বলে সর্বোচ্চ ২৯ রান করেন মেহেদী হাসান মিরাজ। তিনি ইনিংস ওপেন করতে নামেন। আরেক ওপেনার রবিন করেন ২৪ বলে ২৪ রান । ১৭ বলে ২৬ রান করেন সাইফউদ্দিন। শেখ মাহদিকে গ্রিন দলের হয়েও ব্যাট করতে পাঠানো হয়। এবার সাত নম্বরে নেমে ১৬ বলে ৩১ রান করেন তিনি। ৭টি মারেন বাউন্ডারির মার। শেষ পর্যন্ত ৬ উই
সাকিব আল হাসান বল হাতে ৪ ওভারে ১০ রান দিয়ে নেন ২ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live