ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে ডোমিঙ্গো না থাকায় মুখ খুললেন মোসাদ্দেক
এই যেমন গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকা এসে শনিবার আনুষ্ঠানিক অনুশীলনের সময় দলের সঙ্গে থাকলেও কাজ বুঝে পাননি ডোমিঙ্গো। কখনও বাউন্ডারি লাইনে বল কুড়িয়েছেন, কখনও একা একা ব্যাট নিয়ে নাড়াচাড়া করেছেন।
ততক্ষণে ডমিঙ্গো বুঝে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেটের টি-২০ তে তার কার্যক্রম নেই। আজ লাল ও সবুজ দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সেখানেও ছিলেন না ডমিঙ্গো। সময় কাটান হোটেলে।
ম্যাচ শেষে গণমাধমে কথা বলতে আসেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তার কথায় স্পষ্ট, ডমিঙ্গো থাকছেন না এশিয়া কাপে হেড কোচ হিসেবে।
এরই মধ্যে আজ বিকেল ৩টার দিকে ঢাকা এসে সোজা মাঠে চলে আসেন সদ্য নিয়োগ পাওয়া দলের ট্যাকনিকেল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। দেখেছেন সাকিব-রিয়াদদের ম্যাচ।
ডমিঙ্গো টি-টোয়েন্টি দলের সঙ্গে থাকছেন না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এখনও না জানানো হলেও মোসাদ্দেক জানিয়েছেন কোচকে মিস করার কথা। তাতেই স্পষ্ট ডমিঙ্গো নেই এশিয়া কাপে দলের সঙ্গে।
‘আসলে একজনের সঙ্গে আপনি কাজ করলে তাকে মিস করবেন এটাই স্বাভাবিক। সে আমাদের সঙ্গে দুই তিন বছরের মতো ছিল, কিন্তু আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি সে টেস্ট ও ওনাওডে দলের সঙ্গে থাকবে। তো, টি-টোয়েন্টিতে সেদিক থেকে মিস করব। তাছাড়া তো সে আছে।’
কোচিং প্যানেলে পরিবর্তন আনার শুরুটা শ্রীরামকে দিয়ে। আবারও কোনো নতুন মুখ দেখা যাবে প্যানেলে। সামনের দিনগুলো কেমন হবে নতুনদের সঙ্গে এ নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘উনার (ডমিঙ্গো) সঙ্গে আমরা কাজ করেছি অনেক দিন ধরে, এখন নতুন একটা সেট-আপ অবশ্যই আসবে। সেটার সাথে অ্যাডজাস্ট করে মাঠে সেটা করা অবশ্যই একটু কঠিন হবে। কিন্তু আমি মনে করি যে, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে সবাই ভালোভাবে করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live