ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
অবশেষে নিজেই মুক্তি চান ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছিল, ক্ষেত্রে সেটা আজীবনই থেকে যায়। তবে কদিন আগে নিউজ কর্প অস্ট্রেলিয়া জানিয়েছিল, বিগ ব্যাশের দলগুলোর আগ্রহের কারণে ওয়ার্নারের অধিনায়কত্বের আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বেশ কিছুদিন কেটে গেলেও এখনও তেমন কোনো খবর মেলেনি। তবে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সিএ’র সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ওয়ার্নার।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার বলেন, ‘আগেও অফ দ্য রেকর্ড অনেকবার বলেছি, আমার সঙ্গে আলোচনায় আসার, তাদের দুয়ার খুলে দেওয়ার ব্যাপারটি বোর্ডের ওপর। এরপরই আসলে এ ব্যাপারে খোলাখুলি একটা আলোচনা হতে পারে।’
‘২০১৮ সালে যখন ওই শাস্তি দেওয়া হয়েছিল, এরপর বোর্ডে পরিবর্তন এসেছে। তাদের সঙ্গে আলোচনা করে যদি বুঝতে পারি, এখন আমাদের অবস্থান আসলে কোথায়, তাহলে ব্যাপারটি ভালোই হবে।’
ওপেনার হিসেবে বিশ্ব ক্রিকেটে বাজিমাৎ করলেও অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে ১২ ম্যাচের বেশি নেতৃত্ব দেয়ার সুযোগ হয়নি ওয়ার্নারের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বেশ কয়েকটি মৌসুমে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। কোনো পদে না থাকলেও নিজেকে দলের একজন নেতা হিসেবেই ভাবেন তিনি।
ওয়ার্নার বলেন, ‘আমার অভিজ্ঞতা আছে, কোনো পদে না থাকলেও আমি দলের একজন নেতা। আমার ভাবনাও অমনই। তরুণেরা যদি আমার কাছে কিছু শিখতে চান, তাহলে আমার কাছে সব সময়ই ফোন থাকে, তাঁদের কাছে আমার নম্বর আছে। অনুশীলনের সময়ও আমার সঙ্গে দেখা করতে পারেন তাঁরা।’
এদিকে ওয়ার্নারের নেতৃত্বের আজীবন নিষেধাজ্ঞা তুলে না নেয়ার কোনো কারণ দেখছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘(তার নেতৃত্ব দিতে না পারার) কোনো কারণ দেখি না আমি। তিনি দুর্দান্ত একজন নেতা। আশা করি...(নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে)।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live