ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ইনজুরির কারনে দল থেকে বাদ পরে যা বললেন শাহিন আফ্রিদি

২০২২ আগস্ট ২১ ১২:১৫:১৪

ইনজুরির কারনে দল থেকে বাদ পরে যা বললেন শাহিন আফ্রিদি

অনেকে মনে করছেন, দলের পেস আক্রমণের সেরা অস্ত্র না থাকায় পাকিস্তান এবার তেমন সুবিধা করতে পারবে বলে নয় হয় না। তবে শাহিন আফ্রিদি তা মনে করেন না। তার আত্মবিশ্বাস পুরো দল নিয়েই।

বাঁহাতি এই পেসার মনে করেন, পাকিস্তান দলে যে ১১ জন সুযোগ পান, তারা সবাই ম্যাচ উইনার। এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার হতাশা গোপন করে আজ (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন তিনি।

এই পোস্টে দলকে শুভকামনা জানিয়েছেন আফ্রিদি। সেইসঙ্গে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন, তার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।

শাহিন আফ্রিদি তার পোস্টে লিখেছেন, ‘আমাদের দলে যে ১১ জন খেলেন, তারা সবাই ম্যাচ উইনার। আসন্ন এশিয়া কাপে আমাদের দলের জন্য শুভকামনা। সমর্থকদের উদ্দেশ্যে বলব, আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। ইনশাআল্লাহ আমি দ্রুতই ফিরব।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ