ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
রানে ফিরলো সৌম্য কিন্তু যে কারনে শেষ হল না ম্যাচ
রহমানদের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজেও সমতা ফিরিয়েছিল টাইগাররা। তাই সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের সব রোমাঞ্চ বৃষ্টিতে ভেসে গেছে। ম্যাচটি পরিত্যাক্ত হওয়ায় ১-১ এর সমতায় সিরিজ শেষ করেছে দুই দল।
২৩৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই খেই হারায় বাংলাদেশ ‘এ’ দল। আগের ম্যাচে শতক করা নাইম শেখ এদিন সাজঘরে ফেরেন দ্বিতীয় ওভারেই। অ্যান্ডারসন ফিলিপের করা শর্ট বলে তুলে মারতে গিয়ে টপ-এজড হয়ে ফেরার আগে ১ রান আসে তার ব্যাট থেকে।
একই ওভারের শেষ বলে দৃষ্টিকটু শটে আউট হয়েছে সাইফ হাসানও। শরীর থেকে অনেক দূরের বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৭ রানে ২ উইকেট হারিয়ে দল যখন দিশেহারা তখন চাপ সামাল দেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।
তৃতীয় উইকেটে এই দুজন মিলে যোগ করেন ৫১ রান। ১৫তম ওভারে শামার স্প্রিঙ্গারের শর্ট বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে মিঠুন ক্যাচ দিলে ভাঙে সে জুটি। বাংলাদেশে 'এ' দলের অধিনায়ক সাজঘরে ফেরার পরের ওভারেই নামে বৃষ্টি।
ঘণ্টা দেড়েক পর সেটি থামলেও খেলা আর শুরু হতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। সৌম্য অপরাজিত ছিলেন ৪২ বলে ৩০ রান করে। ক্যারিবিয়ানদের হয়ে ১৮ রানে ২ উইকেট শিকার করেছন লুইস।
এর আগে রেজাউর রহমান রাজা ও মৃত্যুঞ্জয় চৌধুরির দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতেই আটকে দেয় বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাটিং করে টেডি বিশপের ৬০, ত্যাগনারাইন চন্দরপলের ৪৩ এবং জাস্টিন গ্রিভসের ৩৬ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৮ রানের পুঁজি পেয়েছিল স্বাগতিকরা। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রাজা চারটি এবং মৃত্যুঞ্জয় দুটি উইকেট নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)