ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের বৃষ্টি ভেজা শেষ ওয়ানডে, জেনে নিন ফলাফল
গতকাল শনিবার সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রানের সংগ্রহ দাঁড় করেছিল স্বাগতিক উইন্ডীজ দল। জবাব দিতে নেমে বাংলাদেশ ‘এ’ দল ১৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করেন। পরে বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি, অমীমাংসিত থেকে যায় ম্যাচ ও সিরিজ।
ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা ক্যারিবীয় ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেছেন টেডি বিশপ। তরুণ বাঁহাতি ওপেনার তেজনারায়ণ চন্দরপল ৪৩ ও জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে ৩৬ রানের ইনিংস। বাংলাদেশ ‘এ’ দলের সামনে সিরিজ জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৩৯ রানের।
বল হাতে ১০ ওভারে ৫০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা। বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী ৪৩ রানে নেন দুইটি উইকেট। এছাড়া মুকিদুল ইসলাম মুগ্ধ ও রাকিবুল হাসানের শিকার একটি করে উইকেট।
পরে রান তাড়া করতে নেমে মাত্র ৩ রানে আউট হয়ে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাইম শেখ। সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২ রান। মাত্র ৭ রানে দুই উইকেট হারানোর পর মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার মিলে গড়ে ৫১ রানের তৃতীয় উইকেট জুটি। মিঠুন ২০ রানে ফিরলে জুটি ভেঙে যায়।
শাহাদাত হোসেন দীপুকে সঙ্গে নিয়ে পরের যাত্রায় মন দেন সৌম্য। কিন্তু বৃষ্টির বাগড়ায় ১৫.৪ ওভারে বন্ধ হয়ে যায় খেলা। তখন ৪২ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন প্রথম দুই ম্যাচে হতাশ করা সৌম্য। ম্যাচে আর মাত্র ৪.২ ওভার খেলা হলেই বৃষ্টি আইনে ফল বের হয়ে যেতো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live