ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপ নয়, সাকিবের লক্ষ্য যেখানে
আবার টি-২০র নেতৃত্ব পাওয়ার বেশ কয়েকদিন পর আজ শনিবার সংবাদমাধ্যমের সামনে আসেন তিনি। তবে সাকিব এশিয়া কাপ নিয়ে আশা দেখতে বারণ করলেন।
রাজধানীর বারিবাধায় একটি অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি, তার প্রস্তুতি হিসেবেই এসব। যদি মনে করি, একদিন-দুইদিনে কিছু বদলে দিতে পারব অথবা অন্য কেউ এসে বদলে দেবে; তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। বাস্তবসম্মত চিন্তা আপনি করেন, আশা করি বিশ্বকাপের তিন মাস সময় আছে, একটা উন্নতি যদি দেখেন, ওটাই আসলে আমাদের উন্নতি।’
তবে সফলতা পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাকিবের, ‘এই টি-২০ এশিয়া কাপে কতটুকু (সাফল্য) আসবে বলা মুশকিল, স্বল্প সময়। আমি যেটা বললাম, সবার দায়িত্ব আছে; কোচিং স্টাফ, বিসিবি, মানুষ, আপনারা সবাই যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা নতুন পথযাত্রা শুরু হবে।’
বিশ্ব ক্রিকেটে টি-২০ সংস্করণে বাংলাদেশের অবস্থান কোথায়, সেটিও তুলে ধরেন সাকিব। এই অলরাউন্ডার বলেন, ‘যেখানে ২০০৬ সালে বোধহয় প্রথম খেলেছি। এরপর থেকে এ ফরম্যাটে খুব একটা ভালো কিছু নেই, শুধু একবার এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাদ দিয়ে। অনেক পিছিয়ে আছি। নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই। একটা বাচ্চা যখন হাঁটা শুরু করে তখন তার প্রথম ধাপগুলো অনেক কঠিন হয়, পরে ধীরে ধীরে সহজ হয়ে আসে। আশা করি, আমরা বাচ্চার মতো স্টেপ বাই স্টেপ হাঁটা শুরু করতে পারব। আস্তে আস্তে আমরা এগোতে পারব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live