ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ডোমিঙ্গোর ব্যাপারে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
ডোমিঙ্গোর কোচিং দর্শন নিয়ে কদিন আগে প্রকাশ্যেই সমালোচনা করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এর মধ্যেই জানা গেছে, প্রোটিয়া এই কোচ এশিয়া কাপে দলের সঙ্গে যাবেন না।
টেকনিক্যাল অ্যাডভাইজার পদ দিয়ে ভারতের শ্রীধরন শ্রীরামকে এশিয়া কাপে পাঠাচ্ছে বিসিবি। তার সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে। শোনা যাচ্ছে, এশিয়া কাপের পর আনুষ্ঠানিকভাবে তাকে টি-টোয়েন্টি হেড কোচ ঘোষণা করতে পারে বিসিবি।
তাহলে ডোমিঙ্গোর কী হবে? এখনও পরিষ্কার নয়। ডোমিঙ্গোকে শুধু টেস্ট আর ওয়ানডে দলের কোচ হিসেবে রেখে দেওয়ার কথা শোনা গেলেও প্রোটিয়া এই কোচ শেষ পর্যন্ত থাকবেন কি না, তা নিয়ে আছে সংশয়।
জিম্বাবুয়ে সফরের পর এক সপ্তাহ ছুটি কাটিয়ে শুক্রবার বাংলাদেশে ফিরেছেন ডোমিঙ্গো। বিসিবির সঙ্গে তার ২২ আগস্ট বৈঠক হওয়ার কথা। গুঞ্জন আছে, সেই বৈঠকই হতে পারে বিসিবির সঙ্গে ডোমিঙ্গোর শেষ বৈঠক।
ডোমিঙ্গো নাকি স্বাধীনভাবে দল পরিচালনা করতে পারছেন না অনেক দিন ধরেই, সেটা নিয়ে অসন্তোষ রয়েছে। এবার বৈঠকের পর দক্ষিণ আফ্রিকা ফিরে গেলে আর নাও আসতে পারেন টাইগারদের হেড কোচ, এমন খবর বেরিয়েছে দেশের একটি প্রথমসারির দৈনিকে।
প্রতিবেদনে প্রকাশ, ২০২১ সালের জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে একাদশে না রাখার কারণে ডোমিঙ্গোর সঙ্গে বাজে ব্যবহার করেন এক ক্রিকেটার। ডোমিঙ্গো বিসিবি বরাবর এ নিয়ে অভিযোগও করেন। কিন্তু বিসিবি সেই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থাই নেয়নি।
এবার জিম্বাবুয়ে সফরে আরেকবার নিজের গুরুত্বহীনতা বুঝতে পারেন ডোমিঙ্গো। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাহমুদউল্লাহকে নাকি দলে চাননি তিনি। কিন্তু টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তে মাহমুদউল্লাহ ওই ম্যাচটি খেলেন।
শুধু এবারই নয়, এর আগেও কয়েকবার অভিজ্ঞ ক্রিকেটারদের সামলাতে হিমশিম খেয়েছেন ডোমিঙ্গো। কিন্তু বিসিবি তাকে কাজের স্বাধীনতা দেয়নি। সবকিছু মিলিয়ে প্রোটিয়া এই কোচ বেশ কোণঠাসা।
তার সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত বিসিবির চুক্তি আছে। তবে ওতদিন পর্যন্ত সম্ভবত অপেক্ষা করবেন না ডোমিঙ্গো। দল বাছাইয়ে স্বাধীনতা না পাওয়া, এর সঙ্গে যোগ হয়েছে খারাপ ফল। পরিবেশ-পরিস্থিতি কোনোকিছুই যে তার অনুকূলে নেই!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live