ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আম্পায়ারিং পরীক্ষাঃ ১৪০ জনে পাস মাত্র ৩ জন
আম্পায়ার তৈরির এই পরীক্ষার মাধ্যমে নারী ও বয়সভিত্তিক ক্রিকেটের জন্য আম্পায়ার বাছাই করার কথা ভেবেছিল ভারতীয় বোর্ড। যা মূলত ধাপে ধাপে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের অনুমতি পাওয়ার একটি প্রক্রিয়া। কিন্তু সিংহভাগ আম্পায়ার ন্যুনতম পাস মার্ক তুলতে ব্যর্থ হওয়ায় বিসিসিআইকে নতুন করে ভাবতে হচ্ছে।
২০০ নম্বরের পরীক্ষায় পাস মার্ক ধরা হয়েছিল ৯০ নম্বর। চারটি আলাদা ভাগে হয়েছে পরীক্ষা। যেখানে লিখিত পরীক্ষায় ছিল ১০০ নম্বর, মৌখিক পরীক্ষায় ৩৫ নম্বর, ভিডিও পরীক্ষায় ৩৫ নম্বর ও শারীরিক ফিটনেসের জন্য বরাদ্দ রাখা হয়েছিল বাকি ৩০ নম্বর। ভিডিও পরীক্ষায় ম্যাচের পরিস্থিতি তৈরি করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল।
পুরো পরীক্ষার মধ্যে ব্যবহারিক অংশে প্রায় সব আম্পায়ারই ভালো করেছেন। কিন্তু লিখিত পরীক্ষায়ই হোঁচট খেয়েছেন বেশিরভাগ আম্পায়ার। মোট ৩৭টি প্রশ্ন দিয়ে সাজানো হয়েছিল ১০০ নম্বরের এই লিখিত পরীক্ষা। যেখানে ছিল ক্রিকেটের খুঁটিনাটি ও টেকনিক্যাল সব বিষয়।
সাম্প্রতিক সময়ে প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে মনোনীত আম্পায়াররাই বিসিসিআই আয়োজিত টুর্নামেন্টগুলোতে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেতেন। সেখানে আম্পায়ারিংয়ের মান ভালো না হওয়ায় প্রশিক্ষিত আম্পায়ার দিয়ে খেলা চালানোর লক্ষ্যেই মূলত উঁচু মানের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘আম্পায়ারিং খুবই কঠিন কাজ। যাদের সত্যিকারের আগ্রহ ও ইচ্ছা রয়েছে তারাই শুধুমাত্র এগিয়ে যেতে পারে। প্রাদেশিক অ্যাসোসিয়েশন থেকে পাঠানো আম্পায়ারদের মান ভালো নয়। বোর্ডের ম্যাচ পরিচালনার জন্য তাদের আরও জ্ঞান আহরণ করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live