ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
কে এই শ্রীরাম, যে কারনে তাকে দায়িত্ব দিলো বিসিবি
আজ ১৯ আগস্ট শুক্রবার এলো নতুন খবর। বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। আগামী রোববার তিনি ঢাকায় আসছেন। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে শ্রীরামের সঙ্গে।
কী দেখে শ্রীরামকে নিয়োগ দিলো বিসিবি? তার যোগ্যতা কী? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টাইগার সমর্থকদের মনে। বিসিবি সভাপতি জানালেন, দুটি কারণে শ্রীরামকে যোগ্য মনে হয়েছে তাদের।
নাজমুল হাসান পাপন বলেন, ‘কতগুলো বিষয় বিবেচনায় আনা হয়েছে। যেহেতু তার আইপিএলের সঙ্গে সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) অস্ট্রেলিয়ায়, সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এই দুটি কারণে তাকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।’
অস্ট্রেলিয়া প্রবাসী বাঁহাতি এই অলরাউন্ডার ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন। ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার তার ভীষণ সমৃদ্ধ।
প্রথম শ্রেণির ক্রিকেটে আছে ৩২টি সেঞ্চুরি, প্রায় ৫৩ গড়ে রান করেছেন সাড়ে নয় হাজারের ওপর। ১৩৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৮৫টি।
লিস্ট 'এ' ক্রিকেটে ১৪৭ ম্যাচে প্রায় ৩৪ গড়ে চার হাজারের বেশি রান আছে শ্রীরামের। বল হাতে নিয়েছেন ১১৫ উইকেট।
২০১২ সালে খেলোয়াড়ি জীবন শেষ করে ২০১৫-তে কোচ হিসেবে যাত্রা শুরু করেন। সে বছর অস্ট্রেলিয়া ‘এ’ দল তাদের ভারত সফরে শ্রীরামকে কোচিং প্যানেলে রেখেছিল। একই বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের বাংলাদেশ সফরে কোচিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পান শ্রীরাম।
২০১৯ সালে স্পিন কোচ হিসেবে অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলের সঙ্গেও ছিলেন শ্রীরাম। ছিলেন অস্ট্রেলিয়ার ২০২১ বিশ্বকাপজয়ী কোচিং প্যানেলের অংশ।
আইপিএলে তো কোচিং করিয়েছেন দুটি বড় দলকে। দায়িত্ব পালন করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচ হিসেবে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটিং এবং স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে শ্রীরামের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live