ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

কোচ নয় যে হিসেবে বাংলাদেশে আসেন শ্রীরাম, জানালেন বিসিবি

২০২২ আগস্ট ১৯ ১৬:২২:০০

কোচ নয় যে হিসেবে বাংলাদেশে আসেন শ্রীরাম, জানালেন বিসিবি

আজ গুলশানে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।’

কোচ হিসেবে শ্রীরামের এই অভিজ্ঞতা বিবেচনা করেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাজমুল হাসান। তাঁর কথা, ‘কতগুলো বিবেচনায় তাঁকে আনা হয়েছে। যেহেতু আইপিএলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়, সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এই দুটি কারণে তাঁকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।‘

বাংলাদেশ দলের সঙ্গে এশিয়া কাপ থেকেই কাজ শুরু করবেন শ্রীরাম। কিন্তু এশিয়া কাপে প্রধান কোচের দায়িত্বে কে থাকছেন সেটি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। নাজমুল হাসানকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা আমরা এখনো ঠিক করিনি। ২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটো জিনিস না।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ