ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
কোচ যেই থাকুক,সাকিবের কাছে থাকবে সেই অবিশ্বাস্য ক্ষমতা
রিয়াদ না পারলেও নিজের দলের সেরা একাদশ নির্বাচন করেন সাকিব আল হাসান। কোচ যেই থাকুক না কেন কাজটা সাকিবই করেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এ প্রসঙ্গে পাপন বলেন, ‘না। সাকিবের কোনো সমস্যা নেই। একটা জিনিস মনে রাখবেন, সাকিব যখন অধিনায়ক হয় কে কোচ বা কে না এটা নিয়ে কোনো ইস্যু হয় না। সেরা একাদশ ওই (সাকিব) ঠিক করে। এটা তো বোঝা উচিত আপনাদের। ও (সাকিব) ওর মতো ঠিক করে।’
একাদশ সাকিব নিজে ঠিক করলেও প্রয়োজনে প্রধান কোচের সঙ্গে পরামর্শ করেন বলে নিশ্চিত করেছেন পাপন। তবে ম্যাচের পরিকল্পনা কোচের কাছ থেকেই নেন সাকিব। এদিকে প্রধান কোচ না থাকলে কখনও কখনও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ম্যাচের পরিকল্পনা সাজাতে সাহায্য করেন বলে জানান তিনি।
পাপন বলেন, ‘অবশ্যই ওইখানে হয়তো কোচের সঙ্গে পরামর্শ করে। কিন্তু কোচও প্রাধান্য দেয় অধিনায়ককে সেরা একাদশের ক্ষেত্রে। খেলার পরিকল্পনা কি হবে এটা হয়তো ব্যাখ্যা করে দেয়। ওইটা ব্যাখ্যা করতে পারে। এটা তো যে কেউই বাদ দিতে পারে। আমাদের যদি হেড কোচ নাও থাকে ওইখানে খালেদ মাহমুদ সুজনও করে, ওখানে জালাল ইউনুস থাকলে সেও করবে।’
এশিয়া কাপের আগে শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করার কথা রয়েছে তার। শ্রীরামকে আনার ক্ষেত্রে ক্রিকেটারদের কোনো সম্পৃক্ততা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘না, খেলোয়াড়দের এখানে কিছুই নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live